দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ১০ ও ১১ নভেম্বর দু দিনব্যাপী এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয় গতকাল বুধবার। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের নেতৃত্বে উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন ও এমপির প্রতিনিধি মুক্তিযোদ্ধা রুস্তম আলী এই ৫ সদস্যের যাচাই-বাছাই কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন বলেন, উপজেলায় মোট ৩৫৮ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছে। যাচাই-বাছাইকালে বিশেষ কোনো ত্রুটি-বিচ্যুতি দেখা না দিলেও বিএনপি নেতা মদনার খাজা আবুল হাসনাত, ঈশ্বরচন্দ্রপুরের মুনছুর আলী ও কুড়–লগাছির হানেফ আলী এ ৩ জনের কোনো গেজেট পাওয়া যায়নি। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জানান, যাদের গেজেট পাওয়া যায়নি তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।