আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আজিজুর রহমান পিন্টু জামিনে মুক্ত হয়েছে। মাসুদুল হক মাসুদ স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে আসেন। এসময় জিলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদু ইসলাম বিশ্বাস ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানো সময় উপস্থিত ছিলেন… Continue reading আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু জামিনে মুক্ত

জীবননগর রায়পুরে মামার সাথে আখের রস বিক্রি করতে এসে আঙ্গুল হারিয়েছে ভাগ্নে

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর রায়পুরে মামার সাথে আখের রস বিক্রি কারার সময় ভাগ্নের হাতের আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। গতকাল রোববার রায়পুর বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর বাঁকা পশ্চিমপাড়ার গ্রামের আজিজুলের ৭ বছরের শিশু সন্তান আলামিন। তার মামা ইউনুস আলীর মেশিনের মাধ্যমে আখ পিষ্ট করে রস বিক্রি করে। গতকাল রোববার রায়পুর সাপ্তাহিক হাটে ইউনুস… Continue reading জীবননগর রায়পুরে মামার সাথে আখের রস বিক্রি করতে এসে আঙ্গুল হারিয়েছে ভাগ্নে

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মারামারি: উভয়পক্ষের নারীসহ আহত ৭

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বসতভিটার ওপর দিয়ে ডিস লাইনের ক্যাবল যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ২টার দিকে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা… Continue reading চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মারামারি: উভয়পক্ষের নারীসহ আহত ৭

আলমডাঙ্গায় নাশকতা মামলায় ২ বিএনপি সদস্য আটক

আলমডাঙ্গা ব্যুরো: নাশকতা মামলায় আলমডাঙ্গার ঘোলদাড়ি ও আইলহাসের ২ বিএনপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের মৃত তাসের আলীর ছেলে জহুরুল ইসলাম (৫০) ও আইলহাস গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মানিক মল্লিককে (৪৭) গত ১০ মার্চ দিনগত রাতে আলমডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করে। গত বছরের ১০ জুনের একটি নাশকতা মামলায় তাদেরকে… Continue reading আলমডাঙ্গায় নাশকতা মামলায় ২ বিএনপি সদস্য আটক

সারাদিন হৈ-হুল্লোড় শেষে ফুটবল ও লাঠিখেলা এনে দেয় ভিন্নমাত্রা

?

দামুড়হুদায় বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন : উন্নত মানের খাবার আর লাল গেঞ্জি পেয়ে খুশিতে আত্মহারা বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার পুরাতন হাউলী আশা, জুলু, দেউলীর আরমান, দামুড়হুদা বাজারপাড়ার মোহাম্মদ আলী, দশমীর রাজু, মনজু, হাকিম, আলমগীর, জয়নাল, আকবার, পুড়াপাড়ার গোলাম এবং মোক্তারপুরের মান্নান এরা সবাই বুদ্ধিপ্রতিবন্ধী। বুদ্ধিপ্রতিবন্ধীর পাশপাশি এদের মধ্যে কেউ কেউ আবার শারীরিকভাবেও প্রতিবন্ধী। সমাজের লোকজন… Continue reading সারাদিন হৈ-হুল্লোড় শেষে ফুটবল ও লাঠিখেলা এনে দেয় ভিন্নমাত্রা

বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ আজ

স্টাফ রিপোর্টার:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় জামিন আবেদনের বিষয়ে আজ আদেশ দেয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদনের বিষয়টি আদালতের নজরে আনা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রোববার আদেশের জন্য ধার্য করেন। গত… Continue reading বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ আজ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনা : ধস্তাধস্তির পর সমঝোতা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে রোগীর লোকের সাথে অ্যাম্বুলেন্স চালকের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রোগীর সাথে থাকা আল আমিন নামের ওই ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখার একপর্যায়ে হাসপাতালের আরএমওর হস্তক্ষেপে পুলিশের উপস্থিতিতে উভয়ের মধ্যে সমঝোতা হয়। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মেহেরপুর বাড়াদির সাবেক সেনা সদস্য… Continue reading চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনা : ধস্তাধস্তির পর সমঝোতা

চুয়াডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক শূন্যতায় চিকিৎসা সেবা ব্যাহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক না পেয়ে রোগীদের ফিরতে হচ্ছে সদর হাসপাতালে। অবস্থাদৃষ্টে অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘চুয়াডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামো অনেকটা জনবলহীন হয়ে পরিত্যক্ত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।’ চুয়াডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ডা. রতন কুমার সিংহ। তিনি গত ৭ জানুয়ারি অবসর গ্রহণ করেন।… Continue reading চুয়াডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক শূন্যতায় চিকিৎসা সেবা ব্যাহত

জীবননগর হরিপুরে পেয়ারা চোর সন্দেহে একজনকে কুপিয়ে জখম

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হরিপুরে রাতের আধারে পেয়ারা চুরির অভিযোগে একজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। গত শুক্রবার রাতে হরিপুর মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দিয়েছে। রক্তাক্ত জখম তরিকুল ইসলামকে পুলিশ চিকিৎসার জন্য উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার… Continue reading জীবননগর হরিপুরে পেয়ারা চোর সন্দেহে একজনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার ঠাকুরপুরে আসমা খাতুনের মৃত্যু : শোক

স্টাফ রিপোর্টার: যখন সংসারে এসেছে স্বচ্ছলতা, প্রায় সকলের মুখেই ফুটেছে হাসি, ঠিক সেই সময় কুয়েত প্রবাসী ছেলের পাঠানো ক্ষিরখেজুরের বীজ লাগাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মারা গেলেন মা আসমা খাতুন। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা সদরের ঠাকুরপুরস্থ নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। কুয়েত প্রবাসী ছেলে আফিল উদ্দীন ফিরলে আসমা খাতুনের লাশ দাফন করা হবে। ফলে… Continue reading চুয়াডাঙ্গার ঠাকুরপুরে আসমা খাতুনের মৃত্যু : শোক