আলমডাঙ্গার শালিকায় ছাদ থেকে পড়ে শিশু আহত

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী শালিকায় ছাদ থেকে পড়ে ছয় বছরের শিশু কন্যা সুমাইয়া খাতুন আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নানার বাড়িতে বেড়াতে এসে ছাদ থেকে পড়ে সে আহত হয়েছে। সুমাইয়া আলমডাঙ্গা নান্দাবার গ্রামের বাবুল হোসেনের কন্যা। সে গত শনিবার তার নানা বাড়ি পাশ্ববর্তী গ্রাম শালিকায় বেড়াতে আসে। একপর্যায়ে গতকাল সোমবার বেলা ৪… Continue reading আলমডাঙ্গার শালিকায় ছাদ থেকে পড়ে শিশু আহত

মহেশপুরে ওজনে কম দেয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মহেশপুর প্রতিনিধি: গতকাল সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর ‘ট’ বাজারে অভিযান চালিয়ে চালের বস্তায় ওজনে কম থাকায় ৩ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন ম-লের নেতৃত্বে অভিযান চালিয়ে মহেশপুর চাল ব্যবসায়ী শাহাজান অ্যান্ড সন্স, মেসার্স রুদ্র চাল বিক্রেতা, মেসার্স তুহিন চাল বিক্রেতাকে ১০ হাজার টাকা করে… Continue reading মহেশপুরে ওজনে কম দেয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে

দামুড়হুদার বিভিন্ন ইউনিয়নে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভায় নজরুল মল্লিক কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও নাটুদহ ইউনিয়নের আ.লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে আ. লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। মতবিনিময়কালে তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে… Continue reading সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে

মহেশপুরে বিয়ের দাবিতে কলেজছাত্রীর ৬ দিন অবস্থান : প্রেমিক পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী গ্রামে টানা ৬ দিন এক কলেজছাত্রী বিয়ের দাবিতে অবস্থান করছেন। এদিকে বাড়িতে প্রেমিকার অবস্থান টের পেয়ে প্রেমিক সাজন হোসেন গাঢাকা দিয়ে আছে। এ অবস্থায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সাজনের পিতা-মাতা। প্রেমিক সাজন জলুলী স্কুলপাড়ার অবুল কালাম আজাদ ওরফে কালুর ছেলে। অন্যদিকে প্রেমিকা ইসমত আরা একই গ্রামের বদর উদ্দিনের মেয়ে। গ্রামবাসী… Continue reading মহেশপুরে বিয়ের দাবিতে কলেজছাত্রীর ৬ দিন অবস্থান : প্রেমিক পলাতক

বেগমপুর ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ ৪ জন গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালান আকন্দবাড়িয়া গ্রামের তমালতলায়। অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দৌলাতদিয়াড়ের বিপ্লব এবং সেবনকারী হিসেবে মাগুরার আবু হুরাইয়া, ইন্দ্রজিৎ ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছেন। ফেনসিডিলসহ গ্রেফতারকৃত বিপ্লবের বিরুদ্ধে মামলা দায়ের এবং সেবনকারীদেরকে চুয়াডাঙ্গা থানায় সোপর্দ করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে… Continue reading বেগমপুর ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ ৪ জন গ্রেফতার

মেহেরপুর হরিরামপুরের জাহিদুল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গায় আটক

স্টাফ রিপোর্টার: মেহেরপুর হরিরামপুরের জাহিদুলকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা পোস্ট অফিসের সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, মেহেরপুর হরিরামপুরের মৃত এরশাদ আলির ছেলে জাহিদুল ইসলাম। সে একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দিন… Continue reading মেহেরপুর হরিরামপুরের জাহিদুল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গায় আটক

জীবননগর দৌলতগঞ্জের আজাদ গাঁজাসহ আটক

স্টাফ রিপোর্টার: জীবননগর দৌলতগঞ্জের শেখ আবুল কালাম আজাদকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে দেড় কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। জানা গেছে, চুয়াডাঙ্গা জীববনগর উপজেলার দৌলতগঞ্জের মৃত আকবর আলী শেখের ছেলে শেখ আবুল কালাম আজাদ। সে এলাকায় চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। গতকাল সোমবার দুপুর… Continue reading জীবননগর দৌলতগঞ্জের আজাদ গাঁজাসহ আটক

দুর্নীতি প্রতিরোধে সততা সংঘ ও সততা স্টোর চালু করা হয়েছে

জীবননগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভায় দুদক উপপরিচালক জীবননগর অফিস: আগামী ২৬ মার্চ হতে ১ এপ্রিল সারা দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে। জীবননগর উপজেলায় এ সপ্তাহ পালন উপলক্ষে গতকাল সোমবার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি বিরোধ এ প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক লুৎফর রহমান। প্রধান অতিথি তার… Continue reading দুর্নীতি প্রতিরোধে সততা সংঘ ও সততা স্টোর চালু করা হয়েছে

দামুড়হুদার নাপিতখালিতে পারিবারিক কলহের জেরে সংঘর্ষ : নারীসহ উভয়পক্ষের ৯ জন জখম

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নাপিতখালিতে পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের ৯ জন রক্তাক্ত জখম হয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় এক পক্ষের দুজনকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে এবং বাকি ৭ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। গতকাল সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার… Continue reading দামুড়হুদার নাপিতখালিতে পারিবারিক কলহের জেরে সংঘর্ষ : নারীসহ উভয়পক্ষের ৯ জন জখম

আলমডাঙ্গা তিয়রবিলায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করেছে পুলিশ

কাশেম ও তার বড়ভাই মনিরুজ্জামানকে আসামি করে মামলা : অভিযুক্তদের গাঢাকা আলমডাঙ্গা ব্যুরো: পিতার বন্ধুর লালসার শিকার আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিত স্কুলছাত্রীকে গর্ভপাত ঘটানোর ফলে সে নেতিয়ে পড়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা মুমূর্ষু হয়ে উঠলে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নেয়া হয়। ধর্ষণের ঘটনায়… Continue reading আলমডাঙ্গা তিয়রবিলায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করেছে পুলিশ