এমপি আলী আজগার টগরের বড় ভাই মফিদুল হকের ইন্তেকাল

আজ দামুড়হুদার রঘুনাথপুরে নামাজে জানাজা শেষে দাফন : বিভিন্ন মহলের শোক দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগরের বড় ভাই মফিদুল হক (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় রঘুনাথপুরস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মফিদুল হক গত ৪ বছর যাবত বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রঘুনাথপুর… Continue reading এমপি আলী আজগার টগরের বড় ভাই মফিদুল হকের ইন্তেকাল

চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান : ফেনসিডিলসহ হিজলগাড়ি এলাকার ২জন গ্রেফতার

স্টাফ রিপের্টার: চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ হিজলগাড়ি-বলদিয়া সড়কে মাদকবিরোধী সফল অভিযান চালিয়েছে। অভিযানে হিজলগাড়ি বাজার এলাকার মাদককারবারি আব্দুস সামাদ অপূর্ব এবং আনিচকে একটি ফিজার মোটরসাইকেলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করেছে পুলিশ। জানা গেছে, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম আলীর নেতৃত্বে এসআই ছিদ্দিক, এসআই আশরাফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল… Continue reading চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান : ফেনসিডিলসহ হিজলগাড়ি এলাকার ২জন গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনকে ফুলেল শুভেচ্ছা জানালেন ব্যাংক ম্যানেজার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ফার্স্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার মতিয়ার রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মামুন উর রশীদ, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, খলিলুর রহমান,… Continue reading চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনকে ফুলেল শুভেচ্ছা জানালেন ব্যাংক ম্যানেজার

দামুড়হুদায় নিম্নমানের বালু দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর থেকে দলকালক্ষ্মীপুর পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার মালিক ট্রেডার্স কৌশলে সংশ্লিষ্টদের নজর এড়াতে নির্মাণাধীন রাস্তার দুই দিকের প্রবেশ মুখে ভালো বালু দিয়ে বাকি রাস্তায় বালুর পরিবর্তে মাটি ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী। জানা গেছে, দামুড়হুদার দলকালক্ষ্মীপুর থেকে জুড়ানপুর পর্যন্ত নতুন রাস্তা নির্মাণে… Continue reading দামুড়হুদায় নিম্নমানের বালু দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

হতদরিদ্রদের জীবন মানের উন্নয়নে কাজ করছে এনজিও

SAMSUNG CAMERA PICTURES

জীবননগরে সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধনকালে ড. কাজী খলীকুজ্জামান জীবননগর ব্যুরো: লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মানব মর্যাদা নিশ্চিত করতে জীবননগর উপজেলাভিত্তিক ৮টি ইউনিয়ন জুড়ে সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়েছে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ গতকাল মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে তিনি বলেন, পল্লি অঞ্চলের হতদরিদ্র… Continue reading হতদরিদ্রদের জীবন মানের উন্নয়নে কাজ করছে এনজিও

দামুড়হুদার নতিপোতায় জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতায় বসতভিটার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উভয়পক্ষই মামলা দায়ের করেছেন। একপক্ষের লোকমান হাকিম বাদী হয়ে প্রতিপক্ষ আলাউদ্দীন, তার ছেলে রাশিদুল, ভাই কামু, স্ত্রী মাজেদা খাতুন এবং প্রতিবেশী জান মোহাম্মদের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ছাড়া আরেকপক্ষের আলাউদ্দীন বাদী হয়ে প্রতিপক্ষ লোকমান হাকিম, ভাগ্নে মিঠু, ভাতিজা ইব্রাহিম, বোন আয়শা… Continue reading দামুড়হুদার নতিপোতায় জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের

শৈলকুপায় ভিটে বাড়ি ছাড়া সেই পরিবারটিকে ফিরিয়ে আনলেন ওসি

ঝিনাইদহ প্রতিনিধি: বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশরে পর ঝিনাইদহের শৈলকুপায় ৩মাস ধরে গ্রামছাড়া পরিবারটিকে ফিরিয়ে আনলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন। গত সোমবার বিকেলে উপজেলার ত্রিবেনী গ্রামে নরুল ইসলামের নিজ বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সবাইকে তাদের বাড়িতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক খান, শৈলকুপা থানার… Continue reading শৈলকুপায় ভিটে বাড়ি ছাড়া সেই পরিবারটিকে ফিরিয়ে আনলেন ওসি

দৌলতপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ৮ বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার বৈরাগীরচর ভাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যায় বৈরাগীরচর ভাঙ্গাপাড়া এলাকার এক দিনমজুরের কন্যা (৮) বাড়ির পাশে খেলছিলো। এসময় ওই এলাকার হাফিজুল ইসলামের ছেলে জনি… Continue reading দৌলতপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ

আলমডাঙ্গায় হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অপরাধে আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ১ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা ঐতিহ্যবাহী রেল ব্রিজ ও পশু হাটের নিকট আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দিয়ে হাফিজ… Continue reading আলমডাঙ্গায় হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

গাংনীর ধানখোলা সড়ক থেকে কাটা সেই গাছ বদহজম ॥ ছমিরের জরিমানা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর ধানখোলা-বাঁশবাড়ীয়া সড়কের পাশ থেকে কাটা সেই গাছ অবশেষে বদ হজমে পরিণত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে গাছ কর্তনকারী ছমির উদ্দীনের জরিমানা করা হয়েছে। একই সাথে কর্তনকৃত গাছগুলোও জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গত ২৫ ফেব্রুয়ারি দৈনিক মাথাভাঙ্গায় ‘গাংনীর ধানখোলা… Continue reading গাংনীর ধানখোলা সড়ক থেকে কাটা সেই গাছ বদহজম ॥ ছমিরের জরিমানা