আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর দক্ষিণপাড়ার জাহিদকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য সন্দেহে পুলিশ আটক করেছে। গত বুধবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। জানা গেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল জব্বারের ছেলে জাহিদ হাসান (২৫) এলাকায় বিভিন্ন বখাটেদের সাথে ওঠাবসা করে। আলমডাঙ্গা শহর থেকে গত দুমাসে কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। এসব মোটরসাইকেল সবই… Continue reading মোটরসাইকেল চোর সন্দেহে আলমডাঙ্গার কালিদাসপুরের জাহিদ আটক
Category: শেষের পাতা
Bangladeshi news , movie news , latest news, specially chuadanga news will be available in this page.
আলমডাঙ্গায় তাফসিরুল মাহফিলে বিরোধের জের: ডাউকির রতন গ্রেফতার
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে শহরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাউকি গ্রামের রতনকে আটক করেছে। তাফসিরুল কোরআন মাহফিলে এক বক্তাকে নিয়ে বিরোধের জেরে শহরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই মামলায় গত বুধবার রাতে তাকে আটক করেছে। জানা গেছে, গত ১৪ মার্চ দিনগত রাতে… Continue reading আলমডাঙ্গায় তাফসিরুল মাহফিলে বিরোধের জের: ডাউকির রতন গ্রেফতার
এবারের প্রতিপাদ্য ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ
চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের বিভিন্নস্থানে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত স্টাফ রিপোর্টার: ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের বিভিন্নস্থানে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবস পালন করা হয়। ১৯৮৩ সাল থেকে পৃথিবীব্যাপী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন… Continue reading এবারের প্রতিপাদ্য ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ
কল্পকাহিনীর স্থানটি ছিলো ধর্ম বর্ণ পূণ্যার্থীদের মিলন মেলা : অনেকেই দিয়েছে মানত শোধ
আলমডাঙ্গা ঘোষবিলার গঙ্গাস্থানে মরমী সাধক কুবীর ঠাকুর স্মরণে ঐতিহ্যবাহী মেলা ও বারুণী উৎসব অনুষ্ঠিত কেএ মান্নান: আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের কুমারনদ সংলগ্ন গঙ্গাস্থানে মরমী সাধক কুবীর ঠাকুর স্মরণে বাৎসরিক মেলা ও বারুণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ মেলা চলে দিনব্যাপী। বাৎসরিক এই মেলায় দূর-দূরান্তের হাজারও ভক্ত অনুরাগী ধর্ম বর্ণ তথা পূর্ণ্যার্থীদের… Continue reading কল্পকাহিনীর স্থানটি ছিলো ধর্ম বর্ণ পূণ্যার্থীদের মিলন মেলা : অনেকেই দিয়েছে মানত শোধ
চুয়াডাঙ্গা তালতলায় পুরোনো ঘটনার জের ধরে একের পর অঘটন : থানায় ৩ জনের নামে মামলা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তালতলা গ্রামের দুটি দোকান ভস্মীভূত হওয়ার ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। দোকান মালিকরা বলছেন দোকানে বোমা হামলা করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় গতরাতে একজনকে কোপানো হয়েছে। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন। জানা… Continue reading চুয়াডাঙ্গা তালতলায় পুরোনো ঘটনার জের ধরে একের পর অঘটন : থানায় ৩ জনের নামে মামলা
মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে
মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময়সভায় মহাপরিচালক জামাল উদ্দিন মেহেরপুর অফিস: মাদক এখন দেশের জন্য বিরাট একটি সমস্যা। তাই মাদক নিয়ন্ত্রণ করতে জনসচেনতা গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন? তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমের ভূমিকার কারণে যেমন এসিড সন্ত্রাস বন্ধ হয়েছে… Continue reading মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে
বহু অপকর্মের হোতা দামুড়হুদা দশমীপাড়ার হাবি চাঁদাবাজি মামলায় জেলহাজতে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা দশমীপাড়ার বহু অপকর্মের হোতা চাঁদাবাজি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হাবি ওরফে মুতুড়ে হাবিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে দামুড়হুদা বাজারের ডায়ম- টেলিকমের সামনে থেকে আটক করে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। দামুড়হুদা… Continue reading বহু অপকর্মের হোতা দামুড়হুদা দশমীপাড়ার হাবি চাঁদাবাজি মামলায় জেলহাজতে
গাংনীর রামদেবপুরে আগুনে পুড়েছে মোটরসাইকেল : নেপথ্যে শত্রুতা
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর রামদেবপুর গ্রামের সোহেল আহম্মেদের একটি ডিসকভারি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে বাড়ির আঙ্গিণায় অস্থায়ী ঘরের মধ্যে আগুনের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। জানা গেছে, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সোহেল আহম্মদে নিজ বাড়ির আঙ্গিণায় একটি টিনের ঘরে… Continue reading গাংনীর রামদেবপুরে আগুনে পুড়েছে মোটরসাইকেল : নেপথ্যে শত্রুতা
আলমডাঙ্গা কলাবাড়ির রুবিনা ইয়াবাসহ আটক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী অভিযান স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা কলাবাড়ির রুবিনা খাতুনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সঙ্গীয়… Continue reading আলমডাঙ্গা কলাবাড়ির রুবিনা ইয়াবাসহ আটক
শৈলকুপায় আন্তঃজেলা ডাকাতদলের দু’সদস্য গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর ও হাজামপাড়া এলাকা থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র। পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি রাতে শৈলকুপার বড়দাহ এলাকার রাস্তায় গাছ ফেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-উর রশীদ… Continue reading শৈলকুপায় আন্তঃজেলা ডাকাতদলের দু’সদস্য গ্রেফতার