দর্শনায় মিনিট্রাকসহ ফেনসিডিল উদ্ধার : আটক ৩

দর্শনা অফিস: দর্শনায় মিনি ট্রাকসহ ফেনসিডিল উদ্ধার করেছে। আটক করেছে অভিযুক্ত ৩ মাদক কারবারিকে। ৩ জনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মিজানুর রহমান এবং এএসআই লাভলু গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গোপালখালী ব্রিজের অদূরে। এ সময় দর্শনা থেকে… Continue reading দর্শনায় মিনিট্রাকসহ ফেনসিডিল উদ্ধার : আটক ৩

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে রোগী দেখা নিয়ে উত্তেজনা ও হাতাহাতি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর লোকজনের সাথে হাসপাতালের জরুরি বিভাগের সেচ্ছাসেবকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোগীর লোকজন কৌশলে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে। এঘটনায় পুলিশ কাউকে আটক না করলেও হাসপাতালে ভীতিকর পরিস্থিতি বিরাজ করে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামীম কবির জানান, গতকাল শনিবার… Continue reading চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে রোগী দেখা নিয়ে উত্তেজনা ও হাতাহাতি

জীবননগর হাসাদাহে গৃহবধুর আত্মহত্যা

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহে মর্জিনা খাতুন নামে এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে নিজ ঘরে ফ্যানের সাথে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার হাসাদাহ জাফরাজপাড়ার মৃত আনুমোল্লার ছেলে জাহাঙ্গীরের স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)। তিনি দুই সন্তানের জননী। গত বৃহস্পতিবার সবার অজানতে ঘরের সিলিংফ্যানের সাথে রশি… Continue reading জীবননগর হাসাদাহে গৃহবধুর আত্মহত্যা

আলমডাঙ্গার কেষ্টপুরে দু’আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুজন আহত

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার কেষ্টপুরে দু’আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধুর দুই চালক আহত। আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কেষ্টপুর মাঝেরপাড়ার বেল্টুর ছেলে ওয়াসিম ও একই এলাকার আবাসনের বাসিন্দা মৃত সুবানের ছেলে উকিল। দুজনই আলমসাধু চালক। গতকাল শনিবার রাতে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার রাতে ওয়াসিম তার আলমসাধু চালিয়ে চুয়াডাঙ্গা জেলা সদরের… Continue reading আলমডাঙ্গার কেষ্টপুরে দু’আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুজন আহত

স্বপ্ন পূরণের লড়াই আজ

স্টাফ রিপোর্টার: টানা দুবার সিংহবধে লক্ষ্য অর্জন। এবার স্বপ্ন পূরণের অপেক্ষা। প্রতিপক্ষ আরো শক্তিশালী, আরো দুর্বার ভারত। বাংলাদেশ যতটা তেজোদীপ্ত ভারত ততটাই নির্ভার। তারা এ আসরেই বাংলাদেশকে হারিয়েছে দুবার। স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু। সবার চোখে বিস্ময়। কিন্তু পরের তিন ম্যাচে খর্ব শক্তির ভারত প্রমাণ করেছে তারা দুর্বল নয়। এ আসরের শিরোপাটা যোনো তাদেরই… Continue reading স্বপ্ন পূরণের লড়াই আজ

আত্মার সাথে পরমাত্মার মিলন হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হোক

চুয়াডাঙ্গায় সদর মঞ্জিলে সাধু বাউল মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ বললেন স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন ‘সাধু বাউল মিলন মেলায় সাঈজিকে স্মরণ করা হবে। আত্মার সাথে পরমাত্মার মিলন হওয়ার আকাক্সক্ষা ব্যক্ত করা হবে। সবাই যেন সেই পরম আত্মার সাথে মিলিত হতে পারে। সেই আশা, ইচ্ছা থাকলো। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর… Continue reading আত্মার সাথে পরমাত্মার মিলন হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হোক

বিকাশের মাধ্যমে বাড়ি ১০ হাজার টাকা পাঠাতে গিয়ে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ী : নম্বর ভুলে টাকা হাতছাড়া

স্টাফ রিপোর্টার: বিকাশের মাধ্যমে বাড়ি ১০ হাজার টাকা পাঠাতে গিয়ে বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আব্দুল আওয়াল। গতরাত ৯টার দিকে তিনি চুয়াডাঙ্গা স্টেশনের নিকটস্থ হেলাল স্টোরের দোকানি হেলালের মাধ্যমে এ টাকা পাঠাতে গেলে বিপাকে পড়েন। দোকানি অবশ্য চাপের মুখে সঠিক নম্বরে ৫ হাজার টাকা প্রেরণ করেছেন। বাকি ৫ হাজার টাকা ক্ষুদ্র ব্যবসায়ী আওয়াল পাবেন… Continue reading বিকাশের মাধ্যমে বাড়ি ১০ হাজার টাকা পাঠাতে গিয়ে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ী : নম্বর ভুলে টাকা হাতছাড়া

মুজিবনগর রশিকপুরে শ্বাসরোধ করে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ

স্বামী ও দ্বিতীয় স্ত্রী পলাতক ॥ হতভাগ্য গৃহবধূর লাশ দাফন ॥ আজ মামলা হবে মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার রশিকপুরে তহমিনা খাতুনকে নির্যাতন শেষে বাঁলিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গৃহবধূর স্বামী শহিদুল ইসলাম ও সতীন আনোয়ারা দুজন মিলে তাকে হত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানায়। মুজিবনগর থানা পুলিশ গত বৃহস্পতিবার… Continue reading মুজিবনগর রশিকপুরে শ্বাসরোধ করে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ

পশ্চিমের জেলাগুলোতে ৪৪ হাজার হেক্টর অতিরিক্ত জমিতে বোরো চাষ

স্টাফ রিপোর্টার: চলতি মরসুমে পশ্চিমের ৬ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪ হাজার ৩শ’ হেক্টর অতিরিক্ত জমিতে বোরো চাষ হয়েছে। ধানের দাম বেশি থাকায় চাষিরা বোরো চাষে বেশি ঝুঁকেছে। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। জেলাগুলো হচ্ছে- যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, আগে ধানের দাম… Continue reading পশ্চিমের জেলাগুলোতে ৪৪ হাজার হেক্টর অতিরিক্ত জমিতে বোরো চাষ

দামুড়হুদা ও জীবননগরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৪জন আহত

দামুড়হুদা ও জীবননগরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৪জন আহতচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উজিরপুর দিঘীপাড়ার ঝন্টুর ছেলে রিংকু ও তার এক চাচা একই এলাকার শামসুল হকের ছেলে জহুরুল ইসলাম এবং জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের সাহাপুর নিদীকু-ু গ্রামের রাশেদ মিয়ার ছেলে জীবননগর ভোকেশনালের ছাত্র শরিফুল ইসলাম… Continue reading দামুড়হুদা ও জীবননগরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৪জন আহত