কালীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক গ্রফতার

কালীগঞ্জ সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আব্দুর রহমান ওরফে টুকু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুর রহমান কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের রমজান আলী সরদারের ছেলে। গত রোববার রাতে পৌরসভার চাপালী এলাকা থেকে মাদক ব্যবসায়ী আব্দুর রহমান টকুকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার সকালে… Continue reading কালীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক গ্রফতার

ঝিনাইদহে মানব পাচারকারী দলের সদস্য আটক

বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার আঠারোমাইল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য আক্তার হোসেন পিকুলকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল সোমবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত আক্তার হোসেন সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর… Continue reading ঝিনাইদহে মানব পাচারকারী দলের সদস্য আটক

আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে রেডক্রিসেন্টের মৌলিক এবং প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে রেডক্রস ও রেডক্রিসেন্টের মৌলিক এবং প্রাথমিক শিক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা সরকারি বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা গত ১৪ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান উদ্বোধন করেন। তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় গতকাল… Continue reading আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে রেডক্রিসেন্টের মৌলিক এবং প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরের কাজল হোসেন দুর্ঘটনায় আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরের কাজল হোসেন দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল রোববার তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে দূর্ঘটনার শিকার হন। কাজল হোসেন কাজল হোসেন (২০) গোপিনাথপুর ঈদগাপড়ার নূর ইসলামের ছেলে। কাজলের অবস্থা গুরত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, কাজল ও তার চাচা সবজি ব্যবসা করেন। রোববার বেলা… Continue reading চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরের কাজল হোসেন দুর্ঘটনায় আহত

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কমিটি গঠন

দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহনে মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনো মেধাবী শিক্ষার্থী যেনো অর্থাভাবে ঝড়ে না পড়ে সে লক্ষ্যেই ইউনিয়ন এলাকার প্রবাসী, ব্যবসায়ী, চাকুরিজীবী ও অর্থশালীরা এ মহতি উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে গঠন করা হয়েছে পরিচালনা কমিটি। ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম সভাপতি ও হারুন অর রশিদকে সাধারণ… Continue reading পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কমিটি গঠন

আলমডাঙ্গা খাদিমপুরের রফিকুলের সাপের দংশনে মৃত্যু

স্টাফ রিপোর্টার: দুই দফা ঝাঁড়ফুকের পর ঝাঁড়ফুক দিয়েও বাঁচানো গেলোনা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার খাদিমপুর গ্রামের রফিকুল ইসলামকে। অবশেষে গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুল (৫০)। জানা গেঝে, গতকাল সকাল ৯টায় তাকে গ্রামের কাঁঠালের দাড় মাঠের একটি পাটক্ষেতে কৃষিকাজ করছিলেন রফিকুল। এ সময় অসাবধানতবশন তাকে সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন তাকে… Continue reading আলমডাঙ্গা খাদিমপুরের রফিকুলের সাপের দংশনে মৃত্যু

ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করতে কাজ করবেন জয়-লেখক

দায়িত্ব গ্রহণ আজ : বিতর্কিত ১৯ জনের নাম প্রকাশ করা হবে স্টাফ রিপোর্টার: নানা অনিয়ম, দুর্নীতি আর বিতর্কের পর ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অপসারণের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে লেখক ভট্টাচার্য। নতুন দায়িত্বপ্রাপ্ত এই নেতৃত্ব ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করতে… Continue reading ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করতে কাজ করবেন জয়-লেখক

শৈলকুপার কচুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী দিয়ে চলছে চিকিৎসাসেবা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের কচুয়া উপস্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার না থাকায় একজন উপসহকারী দিয়ে চিকিৎসা চলছে। ফলে গ্রামের মানুষ কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা পাচ্ছে না। গত বছর এ স্বাস্থ্যকেন্দ্রটি নতুন করে নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। ব্রিটিশ আমলে ১৯৩৬ সালে কচুয়া বাজারে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করে যশোর জেলা বোর্ড। সে আমলে সেখানে একজন ডাক্তার ছিলেন।… Continue reading শৈলকুপার কচুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী দিয়ে চলছে চিকিৎসাসেবা

মহেশপুরে গড়ে উঠেছে দেড় ডজন প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল : চলছে নিয়োগ বাণিজ্য

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে নিয়মনীতির তোয়াক্ক না করে একটি এনজিও’ সংস্থা নামে বেনামে এমপিওভুক্তির আশ্বাস দিয়ে গড়ে তুলেছে প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল। এক শ্রেণির মানুষ এ স্কুল নিয়ে করছে নিয়োগ বাণিজ্য। এ ধরনের নাম সর্বস্ব সাইন বোর্ড দিয়ে করা হয়েছে প্রায় দেড় ডজন স্কুল। জানুয়ারি ২০১৯ থেকে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড় ডজন প্রতিবন্ধী… Continue reading মহেশপুরে গড়ে উঠেছে দেড় ডজন প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল : চলছে নিয়োগ বাণিজ্য

মহেশপুর উপজেলা নির্বাচনে ৩ মহিলাসহ ৬ ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল

মহেশপুর প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মহেশপুর উপজেলা নির্বাচনে ৪ চেয়ারম্যান, ৭ ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বৈধ এবং ৩ মহিলাসহ ৬ ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, গতকাল রোববার সকালে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে যাদেরকে বৈধ ঘোষণা করা হয় তারা হলেন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের… Continue reading মহেশপুর উপজেলা নির্বাচনে ৩ মহিলাসহ ৬ ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল