দামুড়হুদায় থাকছে না প্রাণিসম্পদ কার্যালয় : কার্যক্রম চলবে দর্শনায় : বিরূপ প্রতিক্রিয়া

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদা উপজেলা সদরে পশু অফিস থাকছে না। আগামী মাসের শুরুতেই দর্শনা পশু হাসপাতাল থেকে এর কার্যক্রম পরিচালিত হবে। দামুড়হুদা উপজেলা পরিষদের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ দিকে পরিষদের মাসিকসভায় এমন সিদ্ধান্তের খবর দামুড়হুদা এলাকার সচেতন মহল জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বলেন, এ সিদ্ধান্তের প্রেক্ষিতে এলাকার বৃহৎ জনগোষ্ঠীর… Continue reading দামুড়হুদায় থাকছে না প্রাণিসম্পদ কার্যালয় : কার্যক্রম চলবে দর্শনায় : বিরূপ প্রতিক্রিয়া

সরোজগঞ্জ বোয়ালিয়ায় গেন্ডারি আখচাষে সফলতা

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে নুরুল ইসলাম গেন্ডারি আখচাষ করে সফলতা পেয়েছেন। তিনি বিঘাপ্রতি গেন্ডারি আখের চাষ করে ৫০/৬০ হাজার টাকা খরচ করে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা লাভবান হুয়েছেন। জানা গেছে, সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলাম বাজার থেকে গেন্ডারি আখের আগা নিয়ে গিয়ে… Continue reading সরোজগঞ্জ বোয়ালিয়ায় গেন্ডারি আখচাষে সফলতা

গাংনীর রাজাপুরে দু দল গ্রামবাসীর সংঘর্ষ : পুলিশসহ আহত ১০

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুর গ্রামে দু দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ক্ষেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কুমারিডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত কনস্টেবল কামাল হোসেন (৪৫) ও আনছার সদস্য জাহের আলীসহ (৪৬) কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে… Continue reading গাংনীর রাজাপুরে দু দল গ্রামবাসীর সংঘর্ষ : পুলিশসহ আহত ১০

দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে কাস্টম মোড়ের রাস্তাটি বেহাল দশা

ভ্রাম্যমান প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের কাস্টম মোড়ের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। যানবাহন চলাচল, অল্প বৃষ্টিতে পানি জমে থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারের কাস্টম মোড়টি তিন রাস্তার মোড়ে অবস্থিত। এখানে ঢাকাগামী পরিবহনের সবক’টি গাড়ি এখানে অবস্থান করে। গাড়ি পার্কিং করে রাখা হয়। গাড়ি চলাচলের কারণে রাস্তাটি নিচু হয়ে গেছে। এখানে… Continue reading দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে কাস্টম মোড়ের রাস্তাটি বেহাল দশা

মেডিকেলে ভর্তি পরীক্ষা চার অক্টোবর

স্টাফ রিপোর্টার: দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আগামী চার অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন, চার থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বছরও আগের নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।… Continue reading মেডিকেলে ভর্তি পরীক্ষা চার অক্টোবর

ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ চারজন আটক

মহেশপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ র‌্যাব-৬ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চার জনকে আটক করেছে। থানাসূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার সস্তার বাজার নামক স্থান থেকে একটি নসিমন থেকে ঝিনাইদহ র‌্যাব-৬ ডিএডি মোজাহার আলীর নেতৃত্বে ৩৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে এ মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলা সদরের ফরজ… Continue reading ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ চারজন আটক

সোহেল রানার অভিনয় এবার ছেলের সাথে

স্টাফ রিপোর্টার: দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের পর এবার আরেক কিংবদন্তি ড্যাশিং হিরো সোহেল রানা অভিনয় করছেন ছেলের সাথে। অর্থাৎ তার প্রযোজনা সংস্থা পারভেজ ফিল্মসের প্রযোজনায় নির্মীয়মাণ ‘অদৃশ্য শত্রু’ ছবিতে একমাত্র ছেলে জীবরানকে নায়ক হিসেবে দর্শকদের উপহার দিচ্ছেন। নায়ক হিসেবে তার নাম রেখেছেন ‘ইয়ুল রাইয়ান’। অনেকেই জানেন যে, কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা সিরিজে… Continue reading সোহেল রানার অভিনয় এবার ছেলের সাথে

মহেশপুরে আন্তঃস্কুল ফুটবলে কেবিএস মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর হাইস্কুলমাঠে কেবিএস মাধ্যমিক বিদ্যালয় ও ভৈরবা সিনিয়র মাদরাসার মধ্যে আন্তঃস্কুল ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে কেবিএস মাধ্যমিক বিদ্যালয় ভৈরবা সিনিয়র মাদ্রাসাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি… Continue reading মহেশপুরে আন্তঃস্কুল ফুটবলে কেবিএস মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

সুন্দরবনে বন্দুকযুদ্ধ : ভারতীয়সহ দুজন আটক

স্টাফ রিপোর্টার: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে দস্যু আমির বাহিনী ও জলিল বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপি বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় চার দস্যু গুলিবিদ্ধ হয়। গতকাল মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধ চলে। এ ঘটনার পর সকালে এক ভারতীয় দস্যুসহ দুই দস্যু সুন্দরবন সংলগ্ন এলাকায় ঢুকে পড়লে তাদের আটক করে কোস্টগার্ডের… Continue reading সুন্দরবনে বন্দুকযুদ্ধ : ভারতীয়সহ দুজন আটক

আজ শুভ জন্মাষ্টমী

স্টাফ রিপোর্টার: দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ বুধবার শুভ জন্মতিথি। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব, শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পৃথিবী থেকে দুরাচারী-দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এইদিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পাশবিক শক্তি যখন সত্য-সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিলো, তখন… Continue reading আজ শুভ জন্মাষ্টমী