মেহেরপুর অফিস: দৈনিক ইনকিলাব মেহেরপুরের জেলা প্রতিনিধি ফারুক মল্লিকের বিরুদ্ধে মেহেরপুর আদালতে মামলা হওয়ায় সাংবাদিকদের করণীয় শীর্ষক এক আলোচনাসভা মেহেরপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলমের সভাপতিত্বে আলোচনাসভায় অংশগ্রহণ করেন- সহসভাপতি ওয়াজেদুল হক জেদু, মহাসিন আলী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক… Continue reading সাংবাদিক ফারুক মল্লিকের বিরুদ্ধে মামলা : মেহেরপুর সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনাসভা
গাংনীতে র্যাব-পুলিশের যৌথ অভিযান : অস্ত্র ও গুলিসহ হোসেন ওরফে বোমারু হোসেন আটক
স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী পৌরসভাধীন পূর্ব মালসাদহ গ্রামে র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে হোসেন ওরফে বোমারু হোসেনকে (২৪) আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে আটকের পর রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে একটি এলজি সাটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সে পূর্ব মালসাদহ গ্রামের ওলি মহাম্মদের ছেলে। র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে,… Continue reading গাংনীতে র্যাব-পুলিশের যৌথ অভিযান : অস্ত্র ও গুলিসহ হোসেন ওরফে বোমারু হোসেন আটক
ঢাকা-খুলনার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলছে
স্টাফ রিপোর্টার: নাটোরে দ্রুতযান এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ও খুলনার সাথে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার রেল যোগাযোগ সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি নাটোর স্টেশন অতিক্রম করার পর ইয়াছিনপুর এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহী ছাড়া উত্তারঞ্চলের অন্য জেলাগুলোর সাথে ঢাকা… Continue reading ঢাকা-খুলনার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলছে
পাটুরিয়া-দৌলতদিয়ায় বড় ফেরি চলছে
স্টাফ রিপোর্টার: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ চ্যানেলে খনন করার পর গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে বড় রো রো ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্য সঙ্কটের কারণে গত বৃহস্পতিবার রাত ন’টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। পরে গতকাল শুক্রবার সকালে শুধু ছোট ফেরি দিয়ে পরাপার শুরু হয়। বড় ফেরি চলাচল শুরু করায় দুপাড়ে আটকে থাকা যানবাহন… Continue reading পাটুরিয়া-দৌলতদিয়ায় বড় ফেরি চলছে
নোবেল জয়ী আইরিশ কবির মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: আয়ারল্যান্ডের নোবেলজয়ী প্রখ্যাত কবি সেমাস হিনি আর নেই। গতকাল শুক্রবার সকালে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার পরিবার ও বইয়ের প্রকাশক প্রতিষ্ঠান ফ্যাবার অ্যান্ড ফ্যাবারের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। বিংশ শতকের শ্রেষ্ঠ আইরিশ… Continue reading নোবেল জয়ী আইরিশ কবির মৃত্যু
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় গভর্নরসহ ১২ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের মসজিদে এক আত্মঘাতী হামলায় একজন জেলা গভর্নর ও দশ বেসামরিক নাগরিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গভর্নরের এক দেহরক্ষীও রয়েছেন। গত বৃহস্পতিবার মারা যাওয়া স্থানীয় এক বয়স্ক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে শুক্রবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন বিবিসির আফগানিস্তান প্রতিনিধি। উপস্থিত হয়েছিলেন জেলা গভর্নর। এ হামলায় আরও… Continue reading আফগানিস্তানে আত্মঘাতী হামলায় গভর্নরসহ ১২ জন নিহত
কাশ্মীরে পাঁচ জঙ্গি নিহত
মাথাভাঙ্গা মনিটর: পদোন্নতি ও নগদ অর্থ পুরস্কার পাওয়ার লোভে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেসামরিক নাগরিকদের ঠাণ্ডা মাথায় হত্যা করার অভিযোগ রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। ভারত শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গোথে সংঘর্ষে অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ওই বনে টহলরত আধাসামরিক বাহিনী ও পুলিশের একটি দলের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে একদল জঙ্গি। এতে… Continue reading কাশ্মীরে পাঁচ জঙ্গি নিহত
সিরিয়া অভিযানে যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের সমর্থন
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় সামরিক অভিযানের সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যুক্তরাজ্য সরে যাওয়ার পর এবার এ ব্যাপারে সুর নরম করলো ফ্রান্সও। গতকাল শুক্রবার ফরাসি দৈনিক লা মাঁদকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের কণ্ঠে নমনীয়তার ইঙ্গিতই পাওয়া গেল। যুক্তরাজ্যের পার্লামেন্টে সিরিয়ায় অভিযানের বিষয়টি নাকচ হয়ে যাওয়ায় ফ্রান্স আগের সিদ্ধান্ত থেকে সরে আসবে না দাবি করলেও ওঁলাদে… Continue reading সিরিয়া অভিযানে যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের সমর্থন
চুয়াডাঙ্গায় সাপের খেলা ঝাপান প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশিক পারভেজ: চুয়াডাঙ্গা রেলস্টেশনের ধারে গতকাল সকালে সাপের ঝাপান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ খেলায় চুয়াডাঙ্গা খেজুরতলা গ্রামের সাপুড়ে চতুর আলীর দল বিজয়ী হয়। তাকে নগদ ৩ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ। এ ঝাপান প্রতিযোগিতায় তিনটি দল অংশ নেয়। চুয়াডাঙ্গা বাগানপাড়ার রায়হান উদ্দিন, কুষ্টিয়া হালসার বেশনগরের পচা ও খেজুরতলার চতুর আলীর দল… Continue reading চুয়াডাঙ্গায় সাপের খেলা ঝাপান প্রতিযোগিতা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা হাজরাহাটির দু কিশোরকে বেধড়ক পিটিয়ে জখম
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের দু কিশোরকে লাঠোসোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ করেছে আহত দু যুবক। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মণ্ডলপাড়ার জাফর আলী মালিথার ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৯)… Continue reading চুয়াডাঙ্গা হাজরাহাটির দু কিশোরকে বেধড়ক পিটিয়ে জখম