সরকার ইউরিয়া সারের মূল্য কমালেও তিতুদহে আগের দামেই

বেগমপুর প্রতিনিধি: সরকার সম্প্রতি ইউরিয়া সারের মূল্য কেজি প্রতি ৪ টাকা কমিয়েছে। কিন্তু তিতুদহ ও বেগমপুরে বিক্রেতারা বেশি দামে কেনার অজুহাত দেখিয়ে ২২ টাকা কেজি দরে বিক্রি অব্যাহত রেখেছেন। এলাকা ঘুরে জানা গেছে, সম্প্রতি সরকার চাষিদের কথা ভেবে ২০ টাকা কেজি দরের সার ৪ টাকা কমিয়ে ১৬ টাকা কেজি নির্ধারণ করেছে। সরকার দাম কমালেও গতকাল… Continue reading সরকার ইউরিয়া সারের মূল্য কমালেও তিতুদহে আগের দামেই

দিল্লিতে গণধর্ষণ : সেই কিশোর দোষী

মাথাভাঙ্গা মনিটর: ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের মামলায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি কিশোর আদালত। আইনজীবীর বরাত দিয়ে একটি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ওই কিশোরের বিরুদ্ধে আনা ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে অপরাধ সংশোধন কেন্দ্রে সর্বোচ্চ তিন বছর কাটাতে হতে পারে। গত বছরের… Continue reading দিল্লিতে গণধর্ষণ : সেই কিশোর দোষী

গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে পৌর মেয়রের সাংবাদিক সম্মেলন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের আবেদনটি চূড়ান্ত না করতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীসহ নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে পৌর ভবন সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ দাবি করে সাহিদুজ্জামান খোকনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে পৌর মেয়র ছাড়াও আওয়ামী লীগের… Continue reading গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে পৌর মেয়রের সাংবাদিক সম্মেলন

নোয়াখালীর হাতিয়ায় গণপিটুনিতে পাঁচ জলদস্যু নিহত

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে গতকাল শনিবার গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। গত শুক্রবার আরও একজন গণপিটুনিতে নিহত হয়েছেন। এ নিয়ে মোট পাঁচজন নিহত হলেন। স্থানীয় লোকজন ও পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা  স্থানীয় জলদস্যু বাহিনীর সদস্য। গণপিটুনিতে যারা নিহত হয়েছেন তারা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের কেফায়েত (২৫), মো. আশরাফ (৩৫), ছারোয়ার (২৭) ও… Continue reading নোয়াখালীর হাতিয়ায় গণপিটুনিতে পাঁচ জলদস্যু নিহত

মোটরসাইকেলের ধাক্কায় ফুটফুটে শিশু হাসানের মৃত্যু

দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে দু যুবকের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো দর্শনা অফিস/কুড়ুলগাছি প্রতিনিধি: দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে বেপরোয়া গতিতে ছোটা মোটরসাইকেলের ধাক্কায় আট বছর বয়সী শিশু হোসেল নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গ্রামেরই অপরপাড়ার একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে… Continue reading মোটরসাইকেলের ধাক্কায় ফুটফুটে শিশু হাসানের মৃত্যু

আরআরএফ সমিতির সদস্যের চিকিৎসা বাবদ ৪৫ হাজার টাকা অনুদান প্রদান

মহেশপুর প্রতিনিধি: আরআরএফ ভৈরবা শাখার পক্ষ থেকে সমিতির সদস্যকে চিকিৎসা বাবদ ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করে। গতকাল শনিবার সকালে মহেশপুর ভৈরবা শাখার সদস্য শাহান্নারা খাতুন ২০০৭ সালে আরআরএফ’র সদস্য হন। এক বছর পরে ওই সদস্যের স্বামীর পায়ে গ্যাংরিন রোগ হয়। দু বার অপারেশন হওয়ার পর এখনও পর্যন্ত নিরাময় হয়নি, আবারও তাকে অপারেশন করাতে হবে।… Continue reading আরআরএফ সমিতির সদস্যের চিকিৎসা বাবদ ৪৫ হাজার টাকা অনুদান প্রদান

পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে সেনা সদস্যের শিশুস্বর্গে বসে গল্প

আটক করলো চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ    স্টাফ রিপোর্টার: স্বামীর পাশে শুয়েই পরপুরুষের সাথে মোবাইলফোনে ফিস ফিস করে গল্প করে শেষ রক্ষা করতে পারেনি পুলিশের স্ত্রী বন্যা ওরফে রুবী। মাত্র ৯ মাস আগে বিয়ে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা শহরের শিশুস্বর্গে সেনা সদস্য মেহেদী হাসান মিঠুর সাথে গায়ে গা ঘেঁষে বসে গল্প করার সময় হাতেনাতে ধরা… Continue reading পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে সেনা সদস্যের শিশুস্বর্গে বসে গল্প

রুদ্রপুরের হত্যা মামলার আসামি বাজারগোপালপুরে গ্রেফাতর

  বাজার গোপালপুর প্রতিনিধি: কোটচাঁদপুরের রুদ্রপুরের নুরুল ইসলামকে গ্রেফতার করেছে ঝিনাইদহ বাজারগোপালপুর ফাঁড়ি পুলিশ। গতকাল সন্ধ্যায় বাজারগোপালপুরের একটি কাপুড়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে, রুদ্রপুরের বিলকিস নামের এক নারীকে জবাই করে খুন মামলার আসামি নূরুল ইসলাম (৪৫)। তিনি মৃত আনহার মণ্ডলের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে… Continue reading রুদ্রপুরের হত্যা মামলার আসামি বাজারগোপালপুরে গ্রেফাতর

সমতা ফেরালো ইংল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ইংল্যান্ড। অ্যালেক্স হালেসের বিধ্বংসী ব্যাটিঙের পর দারুণ বোলিং করে দলকে ২৭ রানের জয় এনে দিয়েছেন ইংলিশ পেসার জেড ডার্নব্যাচ। এর ফলে ১-১ ব্যবধানের সমতা নিয়েই শেষ হলো এ টি-টোয়েন্টি সিরিজ। জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে… Continue reading সমতা ফেরালো ইংল্যান্ড

জীবননগরে শিক্ষা বিষয়ক মতবিনিময়সভায় প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালক আজিজ

শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের আরো যত্নবান হওয়ার নির্দেশ  জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক মো. আব্দুল আজিজ বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কেন পরীক্ষার্থীরা অকৃতকার্য হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। শিক্ষার্থীরা ইংরেজিসহ যে সব বিষয়ে অকৃতকার্য হচ্ছে তাদেরকে ওই সব বিষয়ের ওপর… Continue reading জীবননগরে শিক্ষা বিষয়ক মতবিনিময়সভায় প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালক আজিজ