দর্শনা অফিস: উচ্চ ডিগ্রি আর্জনের লক্ষ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। দামুড়হুদা উপজেলার সাতটি ইউনিয়নের পক্ষ থেকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। জানা গেছে, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন এসএম কোর্স করার লক্ষ্যে দু বছরের জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। আজ থেকে তিনি ২০১৫ সালের ৩১ মে পর্যন্ত সরকারি ছুটিতে… Continue reading দামুড়হুদা ইউএনও সোনিয়া আফরিন উচ্চ ডিগ্রি অর্জনের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন
হামলার জন্য কংগ্রেসের অনুমতি চাইবেন ওবামা
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনুমোদন চাইবেন বলে প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন। গতকাল শনিবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, সিরীয় সরকারের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা করা উচিত। তবে এ বিষয়ে কংগ্রেসে আলোচনা ও ভোট হওয়া গুরুত্বপূর্ণ। দামেস্কে যা ঘটছে তার প্রতি আমরা চোখ বন্ধ করে থাকতে পারি… Continue reading হামলার জন্য কংগ্রেসের অনুমতি চাইবেন ওবামা
মুজিবনগরে ৪ লাখ টাকার পেঁয়াজের বীজ আটক
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ এলাকা থেকে মুজিবনগর বিজিবি প্রায় ৪ লাখ টাকা মূল্যের পেঁয়াজের বীজ আটক করেছে। গত শুক্রবার বিকেলে সুবেদার আব্দুল কাদেরের নেতৃত্বে বিজিবি পেঁয়াজের বীজ আটক করে। বিজিবিসূত্রে জানা যায়, মেহেরপুর-মুজিবনগর সড়কে গোপালনগর মোড় এলাকায় করিমনযোগে পেঁয়াজের বীজ আসছে এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর বিওপি’র সুবেদার আব্দুল কাদেরের নেতৃত্বে বিজিবি প্রায়… Continue reading মুজিবনগরে ৪ লাখ টাকার পেঁয়াজের বীজ আটক
৩০ হাজার কর্মী নিচ্ছে ইরাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ থেকে কর্মী নিতে ইরাক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ফলে ৩০ হাজার কর্মী ইরাকে কর্মসংস্থানের সুযোগ পাবেন। গতকাল শনিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে দু দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সই হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ও ইরাকের পক্ষে দেশটির শ্রমমন্ত্রী নাসের আল রুবেইয়ে সমঝোতা… Continue reading ৩০ হাজার কর্মী নিচ্ছে ইরাক
দৌলতপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শহীদ মিনার নির্মাণের অর্থ আত্মসাতের অভিযোগ
এলজিএসপি’র পৌনে ২ কোটি টাকা লোপাট দৌলতপুর প্রতিনিধি: ২০১২-১৩ অর্থ বছরে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় উপজেলার ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের শহীদ রফিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য ১ লাখ টাকা বরাদ্দ থাকলেও বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শহীদ মিনার দেখা যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নঈম তুহিন জানান, দু মাস আগে এখানে শহীদ মিনার তৈরি… Continue reading দৌলতপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শহীদ মিনার নির্মাণের অর্থ আত্মসাতের অভিযোগ
দামুড়হুদায় লোডশেডিঙে জীবন অতিষ্ঠ
দামুড়হুদা অফিস: পল্লি বিদ্যুতের লোডশেডিঙের রোষানলে জীবন অতিষ্ঠ। দামুড়হুদা বাজারের ইলেকট্রিশিয়ান ব্যবসায়ী মৃত সুবুর আলীর ছেলে মোহাম্মদ আলী গতকাল বিকেলে এ উক্তিটি করেন। তারপর বলেন, সকালে দোকান খুলে বিদ্যুত পায়নি, ডুমুরের ফুল আসলেন দুপুর ১টায়, কিছুক্ষণ পর আবার গেলেন। কখন আসবেন কেউ জানেন না। দামুড়হুদার পল্লি বিদ্যুত অফিসে ফোন করলে, লাটসাহেবদের মতো ফোন ধরেন না।… Continue reading দামুড়হুদায় লোডশেডিঙে জীবন অতিষ্ঠ
স্বেচ্ছায় তালাক নেয়ার জন্য হুমকি প্রদান
দামুড়হুদার হোগলডাঙ্গায় গৃহবধূ রহিমা বিয়ের ৭ বছর পরও করতে পারেনি স্বামীর সংসার দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে গৃহবধূ রহিমা খাতুন (২৫) বিয়ের ৭ বছর পার করলেও আজও স্বামীর সংসার করতে পারেনি। ২ লাখ টাকা যৌতুক দিলেও রহিমার পিতা-মাতা মেয়েকে একদিনের জন্যও স্বামীর বাড়িতে পাঠাতে পারেনি। স্বামী উজির আলী প্রবাস থেকে ফিরে স্বেচ্ছায় তালাক… Continue reading স্বেচ্ছায় তালাক নেয়ার জন্য হুমকি প্রদান
টিপ্পনী:
খবর: (কালীগঞ্জে নতুন দামে মিলছে না সার) নতুন দামে সার মেলে না জানি চারিদিকে শুনছি কানাকানি সব চলে যায় মহাজনের পেটে আমার কেবল সার হয়ে যায় খেটে। ব্যবসায়ী আর ডিলারে খায় লুটে নগদ পেলে খাদকরা যায় জুটে বোঝা ওঠে সকল চাষির ঘাড়ে সরকারি দল শুধুই গলা ফাড়ে। বাড়ে কখন কমে কখন দাম… Continue reading টিপ্পনী:
নয় বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ
দর্শনা জয়নগর সীমান্তে দীর্ঘক্ষণ অপেক্ষা : হতাশ হয়ে ফিরলো বিজিবি-পুলিশ হারুন রাজু: অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতের জেলহাজতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষ করেছে নয় বাংলাদেশি নাগরিক। ১২ বাংলাদেশি নাগরিককে ফেরত প্রক্রিয়া সম্পন্ন করা হলেও নানা অজুহাতে সময় পিছিয়ে নিচ্ছে বিএসএফ। দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ কয়েক দফা বৈঠকের পর গত কয়েকদিন আগে ১২ জনের মধ্যে তিন বাংলাদেশি… Continue reading নয় বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ
চুয়াডাঙ্গা জেলা যুবদলের একাংশের নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভায় কর্নেল কামরুজ্জামান
সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে স্টাফ রিপোর্টার: সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন, পিলখানায় বিডিআর বিদ্রোহে প্রাণে বেঁচে যাওয়া লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান। তিনি বলেছেন, আওয়ামী লীগ খুব ভালো করেই জেনে গেছে আগামীতে জনগণ তাদের কি রায় দেবে? তিনি গতকাল সন্ধ্যায় জেলা যুবদল আয়োজিত মতবিনিময়সভায় প্রধান বক্তার বক্তৃতাকালে… Continue reading চুয়াডাঙ্গা জেলা যুবদলের একাংশের নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভায় কর্নেল কামরুজ্জামান