মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়াড়ির কারাদণ্ডাদেশ

মুজিবনগর প্রতিনিধি: জুয়ো খেলার অপরাধে ৫ জুয়াড়ির কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দীন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি এ দণ্ডাদেশ দেন। দণ্ডাপ্রাপ্তরা হলো মুজিবনগরের শিবপুর গ্রামের নূর ইসলাম (৪৫), আ. রহিম (৪০), ভবানীপুর গ্রামের মাদার আলী (৪৫), আসকার আলী (৫০) ও হাকিজুল (৪৫)।

জানা গেছে, গত সোমবার রাত ১০টার সময় ভবানীপুর আব্দুল্লার চায়ের দোকানের পাশে জুয়ো খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথপুর ক্যাম্পের এসআই ইয়ামিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে জুয়ো খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রকাশ্যে জুয়ো খেলায় দোষী সাব্যস্ত করে তাদেরকে সাত দিন করে কারাদণ্ডাদেশ প্রদান করেন।

Leave a comment