সৌদি আরবে হামলায় পুলিশ সদস্য নিহত

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের শিয়া নিয়ন্ত্রিত ​ইস্টার্ন প্রভিন্সের কাতিফ এলাকায় হামলায় এক পুলিশ সদস্য নিহত ও আরও দুজন আহত হয়েছে। গতকাল বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। খবরে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এক পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, গতকাল মঙ্গলবারের গভীর রাতের ওই ঘটনার পর সন্দেহভাজন দু ব্যক্তিকে আটক করা হয়েছে।

Leave a comment