‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ স্লোগান সামনে নিয়ে পোনা অবমুক্তসহ নানা কর্মসূচি পালন

চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন : মাছচাষে উদ্বুদ্ধ করতে সর্বস্তরের সচেতনদেরক দায়িত্ব পালনের আহ্বান

 

স্টাফ রিপোর্টার: ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, ৱ্যালি, আলোচনাসভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড়ে অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা মাছের পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। মাছের পোনা অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। জেলা প্রশাসন কর্মকর্তাসহ বিভিন্ন এলাকা থেকে আসা মাছ চাষিদের অংশগ্রহণে ৱ্যালিটি প্রেসক্লাবের সামনে দিয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। ৱ্যালি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনাসভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত ও জেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ডা. সাইদুর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বলেন, মাছ চাষের মাধ্যমে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। একমাত্র মাছ চাষেই বেশি লাভবান হওয়া যায়। দেশ থেকে দারিদ্র দূর করতে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে ও মধ্যবিত্ত আয়ের দেশ গড়তে মাছ চাষের বিকল্প নেই। তাই মাছচাষে মৎস্য চাষিদের উদ্বুব্ধ করতে হবে।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ বলেন, মাছে ভাতে বাঙালি কথাটি এখন যেন বিলুপ্তির পথে। প্রচীনকালে প্রাকৃতিকভাবে নদী নালা, খাল-বিল ও বাওড়ে যেমন মাছের পরিপূর্ণতা ছিলো তা এখন আর নেই। রক্ষণাবেক্ষণের অভাবে তা এখন বিলুপ্তির পথে। দেশকে উন্নয়নে এগিয়ে আসতে পারে একজন সুস্থ মস্তিকের মানুষ। আর গর্ভবতী মায়ের গর্ভ থেকে পুষ্টির সকল চাহিদা পুরণে মাছের বিকল্প নেই।

আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত ও জেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানসহ প্রমূখ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিল ও বাওড়ে আধুনিক পদ্ধতিতে মাছের চাষ সম্পর্কে মৎস্য চাষিদের অবহিত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মনিরুজ্জামান।

জেলা মৎস্য অফিসসূত্রে জানা গেছে, জেলায় মোট জলায়তন ৫ হাজার ৭২৮ দশমিক ৯৫ হেক্টর। জলায়তনের তুলনায় সরকারি মৎস্য হ্যাচারির সংখ্যা ২টি, বেসরকারি মৎস্য হ্যাচারির সংখ্যা ১টি, নার্সারির সংখ্যা ১৯৫টি, নার্সারি পুকুরের আয়তন ৫৬৯ দশমিক ১৪ হেক্টর, নার্সারি পুকুরের সংখ্যা ১ হাজার ৩৭৭টি, মৎস্যজীবীর সংখ্যা ৩ হাজার ৬৭১ জন, মাছের পোনা ব্যবসায়ীর সংখ্যা ৫১২ জন ও মৎস্যচাষির সংখ্যা ৮ হাজার ১৪০ জন। বার্ষিক মাছের চাহিদা (জনপ্রতি ৫৬ গ্রাম) ২৩ হাজার ৭৭ মেট্রিক টন যা গত বছরে ৮ হাজার ৬২৭ মেট্রিক টন ঘাটতি ছিলো। চুয়াডাঙ্গায় ৫টি বিল ও বাওড়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বিল ও বাঁওড়গুলোর মধ্যে ভাণ্ডারদহ বাঁওড়, বেনীপুর বাঁওড়, মারুফদহ বাঁওড়, রায়সা বিল ও মরাগাং বিল উল্লেখযোগ্য।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল আলমডাঙ্গায় বর্ণাঢ্য ৱ্যালি, আলোচনাসভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ‘সাগর নদী সকল জলে, মাছচাষে সোনা ফলে’ স্লোগানকে প্রতিপাদ্য করে এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা চত্বর থেকে বের হয়ে ৱ্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) আশিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম হাসিবুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান জোয়ার্দ্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমুজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, জিয়াউল হক, উপজেলা সমাজসেবা অফিসার আবু তারেব, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মীর আব্দুল হামিদ চৌধুরী। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মস্য চাষি মতিয়ার রহমান, ফারুক হোসেন, হাসিবুল হক, টুটুল, সাইফুর রহমান, পিন্টু প্রমুখ। শেষে আলমডাঙ্গা কুমার নদে (মেন ক্যনেল) মাছের পেনা অবমুক্ত করা হয়।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উদযাপন উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম হলের সামনে শেষ হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ৱ্যালিতে অংশ নেয়। ৱ্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। মৎস্যচাষিদের মধ্য থেকে বক্তব্য রাখেন রায়সা বিল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও মরগাংনী বিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব। আলোচনা শেষে উপজেলার সুবলপুর আশ্রায়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার আইয়ুব আলী।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে জাতীয় মৎস্য সপ্তার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণ্যাঢ্য ৱ্যালি, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমূক্ত ও আলোচনাসভার আয়োজন করা হয়। ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা। সিনিয়র মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুল কাদেরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেন, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, সমবায় অফিসার মোতাহার হোসেন, পল্লি জীবিকায়ন প্রকল্পের কর্মকর্তা শামনুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও বেনীপুর বাঁওড়ের প্রতিনিধি আব্দুর রব। আলোচনা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষিদেরকে পুরস্কৃত করা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ৱ্যালির নেতৃত্বে দেন। ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা মৎস্য অফিসার মেজবাহুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেকসহ সভাপতি আসকার আলী এবং জেলার সরকারি কর্মকর্তা এবং মৎস্য চাষিরা ৱ্যালি ও আলোচনাসভায় অংশ নেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। ৱ্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম। ৱ্যালিতে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সহসভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশ। আলোচনাসভার আগে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরের মাছের পোনা অবমুক্ত করা হয়। এলাকার ৬শ জন মৎস্যচাষিকে পরিচয়পত্র দেয়া হয়। আগামী ৩ আগস্ট মৎস্য সপ্তাহ শেষ হবে।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর মৎস্য অফিসের উদ্যোগে ৱ্যালি শেষে আলোচনা ও মৎস্য সপ্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে ৱ্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম। বক্তব্য রাখের কৃষি অফিসার মুহা. মোফাখ্খারুল ইসলাম প্রমুখ। শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Leave a comment