স্টাফ রিপোর্টার: জীবননগর গঙ্গাদাসপুরের রেজাউল করিমের (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি গ্রাম সংলগ্ন আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সদস্যরা দাবি করলেও পুলিশি সন্দেহের কারণে লাশ উদ্ধার করে গতকালই নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে। বিকেলে ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে নিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। রেজাউল করিম গঙ্গাদাসপুর পূর্বপাড়ার মৃত নূর বক্স মণ্ডলের ছেলে। তার ছেলের সাথে মনোমালিন্যের কারণে গতকাল মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যরা জানিয়ে বলেছে, বেলা ১২টার দিকে কৃষকেরা মৃতদেহ দেখে খবর দেয়। পরে জীবননগর থানার এসআই আকরাম মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালমর্গে নেন।