বুড়িগঙ্গায় ট্রলারডুবির তৃতীয় দিনে আরও ৫ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: ফতুল্লার আলীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মধ্যবর্তী স্থানে বুড়িগঙ্গা নদীতে বালিবাহী কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনার তৃতীয় দিন শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে আরও ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- হাবিব (১৩), সামাদ (৩৫), কাজল (২৪)  ও জন্টু (২৪)  ও জলিল মিয়া (৫৫)। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে হাবিব ঢাকার লালবাগ শহীদনগর মাদরাসার ছাত্র ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে। এছাড়া একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে সামাদ, মানিকের ছেলে কাজল, খলিল মিয়ার ছেলে জন্টু এবং মৃত হোসেন আলীর ছেলে জলিল মিয়া। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ এ। গত বৃহস্পতিবার দুপুরে ট্রলার ডুবির ঘটনায় ঘটনাস্থল থেকে সাতজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু ঘটে।

Leave a comment