বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিনিয়র সহসম্পাদক পদে দিলীপ কুমার নির্বাচিত

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটিতে দিলীপ কুমার আগরওয়ালা সিনিয়র সহসম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। চুয়াডাঙ্গার কৃতীসন্তান।

জানা গেছে, কাজী সিরাজুল ইসলামকে সভাপতি এবং এনামুল হক খানকে সাধারণ সম্পাদক এবং দিলীপ কুমার আগরওয়ালকে সিনিয়র সহসম্পাদক রেখে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি এছাড়া এফবিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। বাংলাদেশ জুয়েলার্স সমিতির ঘোষিত কার্যনির্বাহী কমিটির সভায় চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশের জেলা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

দিলীপ কুমার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিনিয়র সহসম্পাদক নির্বাচিত হওয়ায় দৈনিক মাথাভাঙ্গা পরিবার তাকে অভিনন্দন জানিয়েছে।

Leave a comment