স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় দুটি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমার আওয়াজে আহত হয়েছেন খাদেমুন নেছা (৫০) নামের এক বৃদ্ধা। সে ওই গ্রামের মুজাম আলীর স্ত্রী।
জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের টুটুল হোসেন ও আব্দুল মালেকসহ তার লোকজন তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় খাদেমুন নেছা জিজ্ঞাসা করেন কাকে মারতে যাচ্ছো। একথা বলাই তারা মারধর করে। এ সময় বিকট শব্দে পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন খাদেমুল নেছা। রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাবের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। খবর পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দারের নির্দেশে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহতকে দেখতে যান সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সদস্য খালিদ মাহমুদ, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ রানা, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জীম, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আসাদ, টোকন, মালেক, আলহীম, রোকন, অভিসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।