জীবননগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

জীবননগর ব্যুরো: গতকাল শনিবার রাতে জীবননগরে শহরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে বাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন। তবে এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে বড় ধরনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর পাওয়া গেছে। জীবননগর শহরের বিশিষ্ট জুতোব্যবসায়ী পপুলার সু-স্টোরের স্বত্বাধিকারী হাজি আব্দুল মজিদের বাড়িতে রাত ৯টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে রুমটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a comment