স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় শ্রীমন্ত টাউন হলে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ওয়ালিউর রহমান মালিক টুল্লু। প্রধান অতিথি হিসেবে ছিলেন- হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক সায়মা ইউনুস,… Continue reading বর্তমান সমাজ ব্যবস্থায় রবীন্দ্র দর্শন প্রয়োগের বিকল্প নেই
Category: সাহিত্য পাতা
টিপ্পনী
খবর: (হরিণাকুণ্ডুতে আবারও দুই নারীর কঙ্কাল চুরি) মড়ার ওপর খাড়ার ঘা তারপরে হয় কবর, চোর বেটাদের কাছে গেল আগেই লাশের খবর। হায়রে কপাল মরে সেরেও যায় না বিপদ ফাঁড়া, কবর খুঁড়ে লাশ খেয়ে নেয় মানুষ নামের গাড়া। কী কপালের ফের; কবরবাসীর জন্যে এটা বড় আতঙ্কের। সারা জীবন কষ্ট হলো মরে হলাম লাশ; বাঙালি কি এত… Continue reading টিপ্পনী
বিভিন্ন দেশের ডাকটিকেটে বিশ্বকবির মুখচ্ছবি – ডক্টর এম.এ রশীদ
বাংলা ভাষা ও সাহিত্যের অমর স্র্রষ্টা, এশিয়া মহাদেশের প্রথম নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। তার জীবনে ‘জল পড়ে পাতা নড়ে’ এর ‘প্রভাত সঙ্গীত’ থেকে ‘শেষ লেখা’ পর্যন্ত ‘সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম’ মন্ত্রকে ধারণ করে বাংলা ভাষা ও সাহিত্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি দান করেছেন। তিনি শুধু কবি হিসেবেই পরিচিত ননÑ এর বাইরে তিনি সব্যসাচী… Continue reading বিভিন্ন দেশের ডাকটিকেটে বিশ্বকবির মুখচ্ছবি – ডক্টর এম.এ রশীদ
টিপ্পনী:
খবর: (ঝিনাইদহে মঙ্গা প্রকল্পের ৭ পুকুর খননে দুর্নীতি) মঙ্গা পুকুর কাটতে গিয়ে দফায় দফায় ঘুষ দিতে হয়, এই টেবিলে ওই টেবিলে নগদ কড়ি পুশি দিতে হয়। মৎস্য বাবু ঘুরতে আসেন তার পকেটে মাল দিতে হয় চামচা নেতা দেয় মহড়া তাদের ব্যাগে চাল দিতে হয়। বখরা খেকো কর্তা এলে মুরগি খাসি হাঁস দিতে হয় বউ বিবিকে… Continue reading টিপ্পনী:
বাল্যবিয়ে প্রতিরোধে মেহেরপুরে মঞ্চায়িত হলো নাটক ‘মনিমুক্তা’
মেহেরপুর অফিস: বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সচেতনতা করার লক্ষ্যে মেহেরপুরে মঞ্চায়িত হলো নটক মনিমুক্তা। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যায় প্রাঙ্গণে এ নাটকে আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর এ নাটকের আয়োজন করে। নাটকটি পরিবেশন করেন অরণি থিয়েটার। নাটকে অভিনয় করেন অরণি থিয়েটারের নাট্যশিল্পী শান্ত, ওয়াসিম, আনোয়ার, সজল, অনিক,… Continue reading বাল্যবিয়ে প্রতিরোধে মেহেরপুরে মঞ্চায়িত হলো নাটক ‘মনিমুক্তা’
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২শ তম পদধ্বনি : চমৎকার আয়োজন
সাহিত্য সংস্কৃতি চর্চায় গতিবাড়িয়ে সামাজিক অবক্ষয় রোধের আহ্বান স্টাফ রিপোর্টার: ‘চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ’ মানেই মননশীলদের পদচারণায় মুখোরিত এক আঙিনা। চুয়াডাঙ্গায় সুস্থ ধারার সংস্কৃতি চর্চার অন্যতম ধারক বাহক। এই সাহিত্য পরিষদ প্রতি শুক্রবার বসে সরোচিত গদ্য পদ্য পাঠের আসর। নতুন নয়। দু যুগেরও অধিক সময় ধরে। তা-না হলে কি গতকাল সাপ্তাহিক স্বরচিত লেখা পাঠের আসর… Continue reading চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২শ তম পদধ্বনি : চমৎকার আয়োজন
টিপ্পনী:
খবর: (ইরাকে দালালের হাতে বন্দী দামুড়হুদা জগন্নাথপুরের মনি) আদম দালাল হচ্ছে যা লাল পয়সা কড়ি বেটে; দিচ্ছে মানুষ খেটে। তুলছে দালান করছে চালান বাংলাদেশের টাকা? চুপ করে যায় থাকা? খাচ্ছে হারাম করছে আরাম আছে মজার সুখে মরছে মানুষ দুখে। ভরছে হাদান মেরে যা দান বাড়ায় গায়ে গোশ সব গরিবের দোষ। -আহাদ আলী মোল্লা
টিপ্পনী
খবর:(জীবননগরে ভারতীয় সিরামিক মূর্তিসহ ৩ লাখ টাকার সামগ্রী আটক) পড়লো ধরা মাল সামানা কোথায় রাঘব বোয়াল, ওরা থাকেন প্রটেকশনে চতুর্দিকে ওয়াল। ম্যানেজ করে চলেন তারা আসল জা’গা ডলেন তারা বোঝার উপায় নাইরে; সারা জীবন শেঠ পার্টিরা ধরা ছোঁয়ার বাইরে। যায় কারা কও জেলে গরিব লোকের ছেলে। আর মহাজন গুটি চালেন… Continue reading টিপ্পনী
টিপ্পনী
খবর:(চুয়াডাঙ্গার জাফরপুরে রানী খাতুনের রহস্যজনক মৃত্যু : স্বামীর গাঢাকা) ঢ্যামনা স্বামীই নাটের গুরু চামড়া ভীষণ পুরু- তাকে দেখে বুকটা বিবির কাঁপতো দুরু দুরু; কাজের ফাঁকে বউ বসলেই বা পান থেকে চুন খসলেই মরদ উঠে করতো নাকি মার-পিটুনি শুরু। নাদান স্বামীর অকাজে বেশ গুণ সেই করেছে খুন- নইলে কেন হাড় হাভাতের মুখ শুকিয়ে… Continue reading টিপ্পনী
নড়াইলে সুলতান উৎসব শুরু ২৯ আগস্ট
চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট সুলতান মঞ্চ চত্বরে তিনদিনব্যাপী সুলতান উৎসব অনুষ্ঠিত হবে। এছাড়া তার জন্মজয়ন্তী উপলক্ষে আজ রবিবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক… Continue reading নড়াইলে সুলতান উৎসব শুরু ২৯ আগস্ট