ঝিনাইদহে কৃষকের মনের স্বপ্ন দোল খাচ্ছে আমের মুকুলে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলাজুড়ে ৬টি উপজেলায় আম গাছগুলোতে থোকায় থোকায় আমের মুকুল দোল খাচ্ছে। পথচারী অনেক মানুষ দাঁড়িয়ে দেখছে। শীতের শেষে আম গাছের কচি ডোগা ভেদ করে সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলদেটে মুকুল গুচ্ছ যেন উঁকি দিয়ে হাসছে। আম বাগানগুলোর শুনশান নিরবতা ভেঙে একটানা মৌমাছি যেন গুনগুন গান শোনাচ্ছে। নাকে আসছে সুন্দর একটি সুগন্ধি মধুর… Continue reading ঝিনাইদহে কৃষকের মনের স্বপ্ন দোল খাচ্ছে আমের মুকুলে

দামুড়হুদা নতিপোতার কৃষক আলাউদ্দিন ও তার ছেলে রাশিদুলকে হত্যা প্রচেষ্টা : ৬ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের কৃষক আলাউদ্দিন (৪৫) ও তার ছেলে রাশিদুল ইসলামের (১৯) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক মো. আবদুল হালিম মামলাটি আমলে নেন এবং এজাহার হিসেবে গণ্য করার জন্য দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে… Continue reading দামুড়হুদা নতিপোতার কৃষক আলাউদ্দিন ও তার ছেলে রাশিদুলকে হত্যা প্রচেষ্টা : ৬ জনের নামে মামলা

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করলেন ব্যবসায়ী আলহাজ প্রকৌশলী টিপু তরফদার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন পূর্বক লেন্স সংযোজন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১০টায় লেন্স সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংকের পরিচালক ও কনটেক কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ প্রকৌশলী মো. মোখলেসুর রহমান টিপু তরফদার। এ সময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন… Continue reading চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করলেন ব্যবসায়ী আলহাজ প্রকৌশলী টিপু তরফদার

ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ২শ’ বিঘা জমির পানের বরজ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউপির পদ্মা নদী তীরবর্তী গোসাইপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, অগ্নিকাণ্ডে  প্রায় ২শ’ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। এতে বিভিন্ন কৃষকের প্রায়… Continue reading ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাংনী প্রতিনিধি: বৈদ্যুতিক সেচ পাম্প থেকে পানি পান করতে গিয়ে মাহবুব মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার রামদেবপুর মাঠে এ ঘটনা ঘটে। মাহবুব মিয়া রামদেবপুর গ্রামের মৃত হুরমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব মিয়া গ্রামের মাঠে কাজ করছিলেন। পানির পিপাসা মেটাতে তার ক্ষেতের পাশর্^বর্তী বৈদ্যুতিক সেচ… Continue reading গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাংনীতে বসতবাড়িতে আগুন

গাংনী প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে মেহেরপুর গাংনী উপজেলার মাইলমারী কেশবপুর পাড়ার প্রবাসীর বসতবাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে আসবাবপত্র ও ১০ হাজার টাকা পুুড়ে গেছে। জানা গেছে, মাইলমারী গ্রামের কেশবপুরপাড়ার সৌদি প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী ফরিদা খাতুন নাতনি ও ছেলের বউকে নিয়ে বসবাস করেন। বাড়িতে কোনো পুরুষ… Continue reading গাংনীতে বসতবাড়িতে আগুন

মহেশপুরে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার্থী অপহরণ না কি প্রেমের সাগরে পাড়ি?

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুরে মেরিনা খাতুন (১৭) নামের সদ্য শেষ হওয়া এক এসএসসি পরীক্ষার্থী ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার কোনো সন্ধান মিলাতে পারছে না। ঝিনাইদহ মহেশপুর উপজেলার শ্রীপুর গ্রামের রিয়াজুল হকের কন্যা এসএসসি পরীক্ষার্থী মেরিনা খাতুন গত ২৫ ফেব্রুয়ারি সকালে আল-হেলাল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে মেরিনা… Continue reading মহেশপুরে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার্থী অপহরণ না কি প্রেমের সাগরে পাড়ি?

‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ স্লোগানে ঝিনাইদহে দু’দিনব্যাপী শিক্ষা মেলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি: ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এ স্লোগানে ঝিনাইদহে দু’দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার… Continue reading ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ স্লোগানে ঝিনাইদহে দু’দিনব্যাপী শিক্ষা মেলা শুরু

চুয়াডাঙ্গায় মোটরসাইকের চুরির হিড়িক! হাসপাতাল এলাকায় দু’দিনে দুটি চুরি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহর ও শহরতলীতে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। পর পর দু’দিন সন্ধ্যায় জেলা শহরের হাসপাতাল এলাকার দুটি বাড়ি থেকে দুটি মোটরসাইকেল অনেকটা চোখের পলকে চুরি হয়েছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোটরসাইকেল চোরের টিকি ছুঁতে পারেনি পুলিশ। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গেটের অদূরে মেডিনোভার অন্যতম স্বত্বাধিকারী তুহিন তার মোটরসাইকেলটি বাড়ির ভেতর… Continue reading চুয়াডাঙ্গায় মোটরসাইকের চুরির হিড়িক! হাসপাতাল এলাকায় দু’দিনে দুটি চুরি

৩ গাঁজাখোর ও এক তাড়িখোর গ্রেফতার

চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে সদর থানা পুলিশের অভিযান স্টাফ রিপোর্টার: ৪ মাদকসেবীকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তাদেরকে পৃথক দুটি স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা রেলপাড়ার আলমের ছেলে রোকন, সাতগাড়ির রাজ্জাকের ছেলে নাঈম, মৃত বাদলের ছেলে শান্ত ও ভালাইপুরের মান্নানের ছেলে হাসিবুল। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হতে… Continue reading ৩ গাঁজাখোর ও এক তাড়িখোর গ্রেফতার