মহেশপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভেন্যুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রাস্তা ব্যারিকেড

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে সরকারি বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভেন্যুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রাস্তা ব্যারিকেড, কিছু সময় কালীগঞ্জ-জীবননগর রুটে যানবাহন চলাচল বন্ধ ছিলো। পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি’র কেন্দ্র ভেন্যুর দাবিতে কালীগঞ্জ-জীবননগর হাইওয়ে রোডে বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান কলেজের শিক্ষার্থীরা ব্যারিকেড… Continue reading মহেশপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভেন্যুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রাস্তা ব্যারিকেড

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে ভুল বুঝিয়ে বাইরে নিয়ে আল্ট্রাসনো : চাপের মুখে টাকা ফেরত দিলেন তুষার

স্টাফ রিপোর্টার: আল্ট্রাসনো, রক্তের গ্রুপ ও আরবিএস পরীক্ষা স্বল্প খরচে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই হয়। এরপরও রোগীদের হরহামেশায় ভাগিয়ে নিয়ে বিভিন্ন ডায়গনস্টিক ও ক্লিনিকে ভাগিয়ে নিয়ে হাতিয়ে নেয়া হয় মোটা অংকের টাকা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক অন্তঃস্বত্ত্বা রোগীকে ভাগিয়ে নিয়ে পরীক্ষাগুলো করিয়ে ৫শ’ টাকা হাতিয়ে নেন। শেষ পর্যন্ত সেই টাকা ফেরত দিতে বাধ্য… Continue reading চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে ভুল বুঝিয়ে বাইরে নিয়ে আল্ট্রাসনো : চাপের মুখে টাকা ফেরত দিলেন তুষার

জীবননগর হাসাদাহে দিনে-দুপুরে সাইকেল চুরি

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহ বাজারে দিনে দুপুরে বাইসাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিয়ে ঘটনাটি ঘটে। জানা গেছে, জীবননগর উপজেলার হাসাদহ বাজারের আব্দুল খালেকের তৌফিক ট্রেডার্সের নামে একটা দোকান রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে তা ছেলে তৌফিক দোকানের সামনেই বাইসাইকেল রেখে চলে যায়। এ সময় চোর বাইসাইকেল চুরি করে নিয়ে নিয়ে যায়। তৌফিক… Continue reading জীবননগর হাসাদাহে দিনে-দুপুরে সাইকেল চুরি

চুয়াডাঙ্গার বদরগঞ্জ দোকান মালিক সমিতির নির্বাচন জমে উঠেছে

কবীর দুখু মিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বাজার এলাকা। সকাল থেকে গভীররাত পযর্ন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটাদের দ্বারপ্রান্তে ঘুরে মতবিনিময় এবং নিজেদের পক্ষে ভোট নেয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশন।… Continue reading চুয়াডাঙ্গার বদরগঞ্জ দোকান মালিক সমিতির নির্বাচন জমে উঠেছে

জীবননগরে কৃষি বিভাগের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে গম চাষ : নেক ও হেড ব্লাস্টে আক্রান্ত

জীবননগর ব্যুরো: কৃষি বিভাগের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে জীবননগর উপজেলায় এবার মাত্র ৪০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। চাষকৃত গমের মধ্যে ১০ হেক্টর জমির গম নেক ব্লাস্ট ও হেড ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। ছত্রাকের আক্রান্ত ক্ষেতের গম ক্ষেতেই বিনষ্ট হয়ে যাচ্ছে। ফলে এ উপজেলার কৃষকরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষকদের… Continue reading জীবননগরে কৃষি বিভাগের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে গম চাষ : নেক ও হেড ব্লাস্টে আক্রান্ত

কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৫০ : প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার: নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকা থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের উদ্দেশে ৬৭ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ কিউ-৪০০ মডেলের বিমানটির অন্তত ৫০ যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রথমসারির সংবাদমাধ্যম মাই রিপাবলিকা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রি জানিয়েছেন, ‘বিমানটি খুব বাজেভাবে বিধ্বস্ত হওয়ায়… Continue reading কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৫০ : প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালো আনসার সদস্য আলমডাঙ্গা ঘোলদাড়ির বাবুল

আহসান আলম: ‘যাবার আগে কিছু বলে গেলে না, নিরবে শুধু রইলে চেয়ে, কিছু কি বলার ছিলো না….।’ বন্ধু সেজে পাশে বসে খাতির জমিয়ে জুস খাইয়ে অজ্ঞান করে সবকিছু নিয়ে যখন খাতির জমানো বন্ধুটি চলে গেল তখন তাকে কিছু বলার প্রয়োজন মনে করেনি। এমনই ঘটনা ঘটেছে গতপরশু রোববার রাতের কোনো এক সময়। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে… Continue reading অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালো আনসার সদস্য আলমডাঙ্গা ঘোলদাড়ির বাবুল

সরোজগঞ্জে মসুরি বিক্রি করতে এসে প্রতারণার শিকার

পাঁচমাইল প্রতিনিধি: আলমডাঙ্গা খাসকররার হতদরিদ্র কৃষক আব্দুর রাজ্জাক সরোজগঞ্জ বাজারে মসুরি বিক্রি করতে এসে প্রতারণার শিকার হয়েছে। আলমডাঙ্গা খাসকররা গ্রামের মৃত ইলাহী বকসের ছেলে আব্দুর রাজ্জাক গতকাল সোমবার সকাল ৯টার দিকে সরোজগঞ্জ বাজারে ৫ মণ মসুরি বিক্রি করতে আসেন। সেখানে এক প্রতারক ক্রেতা সেজে প্রতিমণ মসুরি ১৯৩০ টাকা দরে ফড়ে আনোয়ার হোসেনের কাছে বিক্রি করে।… Continue reading সরোজগঞ্জে মসুরি বিক্রি করতে এসে প্রতারণার শিকার

চুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপ্ত

স্টাফ রিপোর্টার: ‘মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ স্লোগানে চুয়াডাঙ্গায় মীনা প্রদর্শণী, শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শেষ হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি… Continue reading চুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপ্ত

৬ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার : আজ প্রতীক বরাদ্দ

আলমডাঙ্গা ও জীবননগরের ৫ ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ ২৯ মার্চ স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার দুটি ও জীবননগরের তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আইলহাস ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য পদে আবু হানিফ… Continue reading ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার : আজ প্রতীক বরাদ্দ