দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দামুড়হুদার রুদ্রনগরের রিনা নামের অভিযুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রিনাসহ দুজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই লাভলু গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান… Continue reading ফেনসিডিলসহ দামুড়হুদা রুদ্রনগরের রিনা গ্রেফতার
Category: শেষের পাতা
Bangladeshi news , movie news , latest news, specially chuadanga news will be available in this page.
চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার দোকানমালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন
এম আশিফ সভাপতি ও তারিকুজ্জামান সাধারণ সম্পাদক কবীর দুখু মিয়া: বিপুল উৎসাহ উদ্দীপনা ও ব্যবসায়ীদের স্বতঃস্ফুর্ত অংগ্রহণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার দোকানমালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার ৩টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সভাপতি পদে এএনএম আশিফ মিয়া, সহ-সভাপতি পদে ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক… Continue reading চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার দোকানমালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন
সপ্তাব্যাপী সেবা সপ্তাহ উদযাপন প্রচার অভিযান শুরু
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জেলা তথ্য অফিস এ প্রেসব্রিফিঙের আয়োজন করে। চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক… Continue reading সপ্তাব্যাপী সেবা সপ্তাহ উদযাপন প্রচার অভিযান শুরু
বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্টাফ রিপোর্টার: বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্টাটিস্টিকস ইন্টারন্যাশনাল’র জরিপে শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক জরিপে যোগ্য নেতৃত্ব, রাষ্ট্রনায়ক, মানবতা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিষয়ে বিশ্ব গণমাধ্যমে সর্বোচ্চ উপস্থিতির জন্য শেখ হাসিনাকে বিশ্বে দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেয়া… Continue reading বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেনের বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঝিনাইদহ প্রতিনিধি: গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক জাকির হোসেনের বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সিও সংস্থা কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা জানানো হয়। বেসরকারি সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও এনজিও’র সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল ও ডাইরেক্টর এডমিন মাফিদুন নেছা শিলা খাতুন সিও সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আরও… Continue reading ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেনের বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলামের ওপর হামলা মামলার ২ আসামি জেলহাজতে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় অভিযানকালে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলামের ওপর হামলা মামলার অন্যতম দু’আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত সাহেব আলীর ছেলে মিঠুন ও ফার্মপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে জনি ওরেফ ছোট জনি। গতকাল সোমবার দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে… Continue reading চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলামের ওপর হামলা মামলার ২ আসামি জেলহাজতে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার যাত্রীবাহী হিউম্যান হলারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকরাম হোসেন (৪৩) নামের স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১১মাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন সদর উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং উক্ত এলাকার আব্দুস সাত্তার মাস্টারের ছেলে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার… Continue reading কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
জীবননগর রায়পুরে পল্লী বিদ্যুত কর্মীদের ওপর গ্রাহকের হামলা : আহত-২
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রায়পুরে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হচ্ছেন লাইন ক্রু আক্কাছুর রহমান (৪০) ও মিটার রিডার কাম ম্যাসেঞ্জার জাহিদুল ইসলাম (৪২)। গতকাল সোমবার সকালে বসতবাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নকালে গৃহকর্তা এ হামলা করে। হামলায় পল্লী বিদ্যুতের দু কর্মী রক্তাক্ত জখম হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা হাসপাতালে… Continue reading জীবননগর রায়পুরে পল্লী বিদ্যুত কর্মীদের ওপর গ্রাহকের হামলা : আহত-২
জীবননগরে গ্রামীণ সড়ক শাকডাটার দখলে : অহরহ ঘটছে দুর্ঘটনা
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা, আন্দুলবাড়ীয়া ও হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। বীজের জন্য সড়কের বিস্তৃর্ণ এলাকা জুড়ে নেড়ে দেয়া হয়েছে শাকের গাছ। এ শাক গাছের ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে মোটরসাইকেল আরোহীরা হরহামেশা দুর্ঘনায় পড়ে গুরুতরভাবে আহত হচ্ছেন। প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। বিষয়টি নিয়ে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায়… Continue reading জীবননগরে গ্রামীণ সড়ক শাকডাটার দখলে : অহরহ ঘটছে দুর্ঘটনা
চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ির খোকন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালেক গ্রেফতার
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ির খোকন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মালেককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বেগমপুর ফাঁড়ি পুলিশ আকন্দবাড়িয়া আবাসন থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মালেককে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল মালেক চুয়াডাঙ্গা জেলা শহরের বুজরুকগড়গড়ী পাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে। মামলাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুকগড়গড়ি বনানীপাড়ার আলী মদ্দীনের… Continue reading চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ির খোকন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালেক গ্রেফতার