আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার চরযাদবপুরের রাজুকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গার মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বন্ধু স্বাধীন পালিয়ে গেছে বলে জানা যায়। পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুরের তৈয়ব আলীর ছেলে রাজু ও তার বন্ধু একই গ্রামের সেলিম হোসেনের ছেলে স্বাধীন এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। শুক্রবার… Continue reading আলমডাঙ্গার চরযাদবপুরের রাজু ইয়াবা আটক
Category: শেষের পাতা
Bangladeshi news , movie news , latest news, specially chuadanga news will be available in this page.
আলমডাঙ্গা খাদিমপুরের মাদকব্যবসায়ী মন্টুসহ দুজন আটক
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খাদিমপুর গ্রামের মাদকব্যবসায়ী মন্টুসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতপরশু বৃহস্পতিবার রাতে খাদিমপুর কয়রাডাঙ্গা মাঠে তাড়ি বিক্রিকালে এক তাড়িখোরসহ মাদকব্যবসায়ী মন্টুকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, উপজেলার খাদিমপুর গ্রামের আকবার মণ্ডলের ছেলে মন্টু আলী (৪০) দীর্ঘদিন ধরে নিজে তাড়ি তৈরি ও বিক্রি করেন। গতপরশু রাতে খাদিমপুর কয়রাডাঙ্গা মাঠে তিনি তাড়ি বিক্রি করছিলেন। একই… Continue reading আলমডাঙ্গা খাদিমপুরের মাদকব্যবসায়ী মন্টুসহ দুজন আটক
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণসভা হাজি আজির বক্সকে প্রধান করে ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন
দর্শনা অফিস : টানা ১ যুগ পর গত ২০১২ সালের শুরুর দিকে বাজারের ব্যবসায়ীদের দাবির মুখে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক নির্বাচন। ৩য় বারের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৬ জানুয়ারি। গত ১৬ জানুয়ারি নির্বাচনের ৩ বছর পূর্ণ হলেও নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে ২৩ ফেব্রুয়ারি। ফলে গত ২৩ ফেব্রুয়ারি বর্তমান কমিটির… Continue reading দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণসভা হাজি আজির বক্সকে প্রধান করে ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন
চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত : নঈম হাসানকে ফুলেল শুভেচ্ছা
ভালাইপুর প্রতনিধি: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে সিক্ত করা হলো। আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী সভায় প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। গতকাল বিকাল ৫টার দিকে আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত মাঠে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে জেলা যুবলীগের নবাগত… Continue reading চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত : নঈম হাসানকে ফুলেল শুভেচ্ছা
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রস্তুতিসভায় সিদ্ধান্ত হয় ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জমায়েত এবং… Continue reading মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা
চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন ও উন্নয়নের রূপরেখা সবই আমার হাতে তৈরি
চুয়াডাঙ্গা রেলবাজার জাগো সঞ্চয় সমিতির আমানত বিতরণ ও আলোচনাসভায় সাবেক মেয়র টোটন স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলবাজার জাগো সঞ্চয় সমিতির আমানত বিতরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, জাগো সঞ্চয় সমিতির মাধ্যমে রেলবাজার ব্যবসায়ীগণ আরও এগিয়ে যাক। আমি আশাবাদী মানুষ, আমি সবসময় চুয়াডাঙ্গাবাসীর… Continue reading চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন ও উন্নয়নের রূপরেখা সবই আমার হাতে তৈরি
শৈলকুপায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর
ঝিনাইদহ প্রতিনিধি: বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাব্দার মোল্লার সমর্থক রুবেল ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেনের সমর্থক গহর… Continue reading শৈলকুপায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর
কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মঙ্গলপোতা গ্রামের নিজ বাড়ি থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আটক মাদকব্যবসায়ীরা হলেন- কালীগঞ্জ মঙ্গলপোতা গ্রামের ছবেদ আলীর ছেলে আব্দুল মজিদ ও ঠিকডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে জিয়ারুল ইসলাম। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মঙ্গলপোতা গ্রামের মজিদের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে।… Continue reading কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এনামূল কাজী (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিসাকু-ি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের ৫ রাস্তার মোড়ে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত এনামূল কাজী উক্ত এলাকার শামসের কাজীর ছেলে। পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেন জানান, মৌবাড়িয়া মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ… Continue reading কুষ্টিয়ার দৌলতপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
গাংনী বামন্দীর কনক ইয়াবাসহ আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকা থেকে মাদক সম্রাট নাহিদুজ্জামান ওরফে কনককে (২৮) আটক হয়েছে। কনক বামন্দী গ্রামের মৃত গোলাম কাওসার ওরফে বুলুর ছেলে। ডিবির এসআই মীর মেজবাহর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ… Continue reading গাংনী বামন্দীর কনক ইয়াবাসহ আটক