ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে র্যাব পরিচয় দিয়ে একটি খাবার হোটেল ভাঙচুর ও টাকা ছিনাতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১০টার দিকে ভাটই বাজারের রিয়াদ হোটেল অ্যান্ড ফাস্টফুডে ঘটনা ঘটেছে। দোকানের মালিক রফিকুল ইসলামের ভাই তৌফিকুর রহমান অভিযোগ করেন, শুক্রবার রাত ১০ টার দিকে র্যাব পরিচয় দিয়ে ১০-১২ ব্যক্তি হোটেলে প্রবেশ করে। এসময়… Continue reading শৈলকুপায় র্যাব পরিচয়ে খাবার হোটেল ভাঙচুর ও টাকা ছিনাতাই
Category: শেষের পাতা
Bangladeshi news , movie news , latest news, specially chuadanga news will be available in this page.
শিক্ষার মানোন্নয়নে হারদি এমএস জোহা কলেজের গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আলমডাঙ্গা ব্যুরো: এমএস জোহা কলেজে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা-সম্মননা প্রদান করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আলমডাঙ্গার হারদীর এমএস জোহা কলেজ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে গতকাল ৩১ মার্চ এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ বছর ফেব্রুয়ারি মাসে মাসিক টিউটোরিয়াল পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন ক্যাটাগরিতে গুণী শিক্ষক… Continue reading শিক্ষার মানোন্নয়নে হারদি এমএস জোহা কলেজের গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কলা ভবনের পাশে ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত লাশ
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের পাশে একটি বহুতল ভবনের নিচে তানভীর রহমান (৩০) নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে ইস্টার্ন উইন নামে ১০ তলা ওই ভবনের নিচ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। তানভীর ঢাবির… Continue reading কলা ভবনের পাশে ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত লাশ
চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আলী কদরের স্মরণসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আলী কদরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শ্রমিকলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি… Continue reading চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আলী কদরের স্মরণসভা অনুষ্ঠিত
অপহৃত স্কুলছাত্রী জিনিয়া উদ্ধার ও আসামিদের গ্রেফতার দাবিতে মেহেরপুরের আমঝুপিতে সংবাদ সম্মেলন
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপির অপহৃত স্কুলছাত্রী জিনিয়া উদ্ধার ও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় আমঝুপি মউক’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। লিখিত বক্তব্যে মানব… Continue reading অপহৃত স্কুলছাত্রী জিনিয়া উদ্ধার ও আসামিদের গ্রেফতার দাবিতে মেহেরপুরের আমঝুপিতে সংবাদ সম্মেলন
দর্শনার পরানপুরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মুকুল জখম
স্টাফ রিপোর্টার: দর্শনার পরানপুর রিফিউজি কলোনির শরিফুল ইসলাম মুকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে ও একজন মুদি ব্যবসায়ী। গত ২৬ মার্চ রাতে প্রথম দফা ও ২৯ মার্চ বিকেলে দ্বিতীয় দফায় তাকে কুপিয়েছে বলে মুকুল ও তার পরিবারের লোকজন অভিযোগ করেন। মুকুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।… Continue reading দর্শনার পরানপুরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মুকুল জখম
পুলিশি হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো রাঙ্গিয়ারপোতার স্কুলছাত্রী
বেগমপুর প্রতিনিধি: বাল্যবিয়ে সামাজিক ও আইনি অপরাধ। তারপরও কোথাও না কোথাও প্রশাসনের চোখ এড়িয়ে অতি গোপনে হচ্ছে বাল্যবিয়ে। তবে এবার সফল হতে পারেনি আয়োজকরা। পুলিশি হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে রাঙ্গিয়ারপোতা গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী যুথী খাতুন। বিয়ে না করেই ফিরতে হয়েছে ছাবদালপুর গ্রামের বর মামুনকে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়াপোতা… Continue reading পুলিশি হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো রাঙ্গিয়ারপোতার স্কুলছাত্রী
ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মধুপুরের ছোট গ্রেফতার
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মধুপুরের ছোটকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে আলমডাঙ্গা আনন্দধাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। জানা গেছে, যাবজ্জীবন কারাদ-ভোগী এক সময়ের ভয়ঙ্কর সন্ত্রাসী আলমডাঙ্গার মধুপুরের ছোটকে (৫৫) ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পুলিশ গ্রেফতার করেছে। হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজি মামলায় ১৯৯৩ সালে গ্রেফতার… Continue reading ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মধুপুরের ছোট গ্রেফতার
দু যুবককে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছে জনগণ
আলমডাঙ্গার জামজামি বাজারে দোকানের শার্টার ভেঙে চুরি জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে দিবালোকে চুরি করে পালাবার সময় রাশিদুল (২০) ও আলমগীর (১৮) নামের দু যুবক ধরা পড়েছে। এ দুজনকে হাতে নাতে ধরে স্থানীয় জনগণ পিটুনির পর পুলিশে দিয়েছে। পিটুনির সময় দু যুবক চুরির কথা স্বীকার করে। জানা গেছে, আলমডাঙ্গার জামজামি বাজারের রিপন ছ-মিল সংলগ্ন রবিউল… Continue reading দু যুবককে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছে জনগণ
বেগমপুরে বিএনপি নেতা সিরাজুল হক ফারাজির স্মরণসভায় মাহমুদ হাসান খাঁন বাবু
তিনি ছিলেন দলের জন্য এক নিবেদিত প্রাণ বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল হক ফারাজি স্মরণে গতকাল শুক্রবার বাদ আছর বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বেগমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক বেগমপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন… Continue reading বেগমপুরে বিএনপি নেতা সিরাজুল হক ফারাজির স্মরণসভায় মাহমুদ হাসান খাঁন বাবু