চুয়াডাঙ্গা মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ব্লাস্ট রোগের পরও বাড়বে বোরো উত্পাদন!

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বোরো ধান ক্ষেতে ব্লাস্ট (ছত্রাক সৃষ্ট এক ধরনের রোগ) ছড়িয়ে পড়ায় উত্পাদন কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তবে গতবারের চেয়ে এবার আবাদ বেশি হওয়ায় উত্পাদন বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকায় ধান… Continue reading চুয়াডাঙ্গা মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ব্লাস্ট রোগের পরও বাড়বে বোরো উত্পাদন!

আলমডাঙ্গা জেহালা ইউনিয়নে গণসংযোগকালে সামসুল আবেদীন খোকন

কলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে আলমডাঙ্গা ব্যুরো: টেকসই অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় জননেত্রীকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। সংসদ পদপ্রার্থী আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন। সে কারণে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। আলমডাঙ্গা জেহালা ইউনিয়নে গণসংযোগকালে… Continue reading আলমডাঙ্গা জেহালা ইউনিয়নে গণসংযোগকালে সামসুল আবেদীন খোকন

আলমডাঙ্গার আইলহাস বাজারে কর্মীসমাবেশে আসাদুল হক বিশ্বাস

শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকায় দেশ আজ উন্নতির মহাসড়কে স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ও মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। পরে আইলহাস ও মোমিনপুর বাজারে কর্মীসমাবেশ করেন। কর্মীসমাবেশের বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত… Continue reading আলমডাঙ্গার আইলহাস বাজারে কর্মীসমাবেশে আসাদুল হক বিশ্বাস

চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ডিঙ্গেদহ প্রতিনিধি: সিলেকশন নাকি নির্বাচন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শান্ত ও সুন্দর পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হলো চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য পদের নির্বাচন। গতকাল বুধবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় নির্বাচনের প্রিসাইটিং অফিসার চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার… Continue reading চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জীবননগর থানার ওসি মাহমুদুর রহমানের তিন মাসের ব্রিফিং

ইয়াবা মদ ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৩২৭ জীবননগর ব্যুরো: জীবননগর থানায় যোগদানের তিন মাসে অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান থানার অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সফলতা লাভ করেছেন। পুলিশের ব্যাপক তৎপরতার মুখে গত তিনমাসে এ উপজেলায় ঘটেনি কোনো সড়ক কিংবা অন্যান্য ডাকাতির মতো ঘটনা। পুলিশের অভিযানের মুখে ভিত হয়ে পড়েছে মাদক ব্যবসায়ী ও সেবকসহ… Continue reading জীবননগর থানার ওসি মাহমুদুর রহমানের তিন মাসের ব্রিফিং

বেগমপুরের যদুপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্র ও চাচাকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর যদুপুর গ্রামে বিলে জাল পাতার মিথ্যা অভিযোগ তুলে বাড়ি থেকে ডেকে এনে পিতা-পুত্র ও চাচাকে পিটিয়ে জখম করেছে বিলের পাহারাদাররা। তাতেও ক্ষান্ত না হয়ে নানাভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে জখম আবুল হোসেনের পরিবারকে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের নতুন পাড়ার আবুল হোসেন শেখের ছেলে শাকিল হোসেন গতকাল বুধবার সকাল ১০টার… Continue reading বেগমপুরের যদুপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্র ও চাচাকে পিটিয়ে জখম

ঝিনাইদহের কালীগঞ্জে মোচিক শ্রমিক কর্মচারীদের মানবেতর জীবনযাপন : চিনি বিক্রয় বন্ধ

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মকর্তা-কর্মচারীদের তিন মাসের বেতন-ভাতা বাকি পড়েছে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিক কর্মচারীরা । মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার জানিয়েছেন, চিনি বিক্রি হলে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেয়া হবে। তার দাবি, গোডাউনে ৩৬ কোটি টাকার চিনি পড়ে আছে। বিক্রি না হওয়ায় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের… Continue reading ঝিনাইদহের কালীগঞ্জে মোচিক শ্রমিক কর্মচারীদের মানবেতর জীবনযাপন : চিনি বিক্রয় বন্ধ

চুয়াডাঙ্গা বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাজার চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাজার দোকান মালিক সমিতির নির্বাচন কমিশনারের উপদেষ্টা আবু তালেব শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদর উদ্দিন আহমেদ ওয়াকফ এস্টেট মোতওয়ালি শওকাত হাসান… Continue reading চুয়াডাঙ্গা বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা জিয়াউদ্দিন আহমেদের আলমডাঙ্গা হারদী ভূমি অফিস ও আলমডাঙ্গা ব্রাক অফিস পরিদর্শন

  আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী ভূমি অফিস ও ব্রাকের আলমডাঙ্গা এরিয়া অফিস পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল মঙ্গলবার সকালে দু’অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, সহকারী কমিশনার ভূমি সীমা শারমিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, চুয়াডাঙ্গা ব্রাকের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর… Continue reading চুয়াডাঙ্গা জেলা জিয়াউদ্দিন আহমেদের আলমডাঙ্গা হারদী ভূমি অফিস ও আলমডাঙ্গা ব্রাক অফিস পরিদর্শন

আলমডাঙ্গায় জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আবেদীন খোকনের গণসংযোগ

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই টেকসই অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় জননেত্রীকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। সংসদ পদপ্রার্থী আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন। সে কারণে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। আলমডাঙ্গা শহরসহ পৌর এলাকায় গণসংযোগকালে উপরোক্ত… Continue reading আলমডাঙ্গায় জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আবেদীন খোকনের গণসংযোগ