চাঁদাবাজির অভিযোগ : সাভারে পুলিশ ফাঁড়ি ঘেরাও

স্টাফ রিপোর্টার: পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ফাঁড়ি ঘেরাও করে রেখেছে সাভারের আমিনবাজার এলাকার ব্যবসায়ীরা। একই অভিযোগে তারা সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভে অংশ নেয়া ব্যবসায়ীরা বলছেন, আমিনবাজার ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে মাছ, মাংস ও শাকসবজি নিয়ে যান। গতকাল… Continue reading চাঁদাবাজির অভিযোগ : সাভারে পুলিশ ফাঁড়ি ঘেরাও

মেহেরপুর জেলা ছাত্রদলকর্মী সম্মেলন অনুষ্ঠিত

  মেহেরপুর অফিস: গতকাল সোমবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফি আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহসাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সম্পাদক… Continue reading মেহেরপুর জেলা ছাত্রদলকর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে যুবককে কুপিয়ে আহত

  ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের বেকাব্রিজের সামনে সোহাগ (২১) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহাগ কোরাপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। স্থানীয়সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে সোহাগ কোরাপাড়ায় তার নিজ বাড়ি থেকে শহরে আসছিলো। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক… Continue reading ঝিনাইদহে যুবককে কুপিয়ে আহত

ঝিনাইদহে মাদরাসাছাত্র হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নিখোঁজ কিশোর আজাদ হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে র‌্যাব। গত রোববার রাতে র‌্যাব যশোর, ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দোগাছি গ্রামের তাহিদ, মহিষাডাঙ্গা গ্রামের টোকন ও যশোর কোতয়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের শুকুর আলীকে গ্রেফতার করে। র‌্যাব-৬’র ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন হারুন অর রশিদ জানান, গত ২৮ জুন… Continue reading ঝিনাইদহে মাদরাসাছাত্র হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মহেশপুরে একটি কালভার্টের মুখ বেঁধে দেয়ায় ১৫ পরিবার পানিবন্দী

  মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর পল্লীতে জোরপূর্বক সরকারি রাস্তার ওপর নির্মিত কালভার্টের মুখ বেঁধে দেয়ায় ১৫টি পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছে। সরেজমিনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদনপত্রে জানা যায়, স্বরূপপুর ইউনিয়নের তৈলটুপি গ্রামের পাচু বিশ্বাসের ছেলে ওয়াজুল বিশ্বাস সরকারি জমি দখল করে ঘর নির্মাণ ও কালভার্টের মুখ বেঁধে দেয়ায় আবু সিদ্দিক বিশ্বাস, হায়দার আলী,… Continue reading মহেশপুরে একটি কালভার্টের মুখ বেঁধে দেয়ায় ১৫ পরিবার পানিবন্দী

মেহেরপুরের গাংনীতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ : আহত ৫

  মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা শহরে গতকাল সোমবার দুপুর ৩টার দিকে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছাত্রলীগকর্মী সাহেদ হোসেনকে (২০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিজনের নামে দায়ের করা মালার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা গাংনী বাসস্ট্যান্ডে… Continue reading মেহেরপুরের গাংনীতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ : আহত ৫

প্রতারণা : জীবননগরে বিকাশের সিমকার্ড তুলে বিপুল পরিমাণ টাকা গায়েব

জীবননগর ব্যুরো: জীবননগর বাজারের বিকাশের এজেন্ট এক স্টেশনারিজ ব্যবসায়ীর বিকাশের সিম প্রতারণাপূর্বক তুলে নিয়ে বিপুল পরিমাণ অর্থ গায়েব করেছে। আর এ গায়েবের পেছনে গ্রামীণ ফোনের ঢাকা শ্যামলীর একটি জিপিসিআইসি কেন্দ্র সরাসরি জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায়। জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেনের ছেলে রাসেল স্টেশনারিজের সত্বাধিকারী রাসেল অভিযোগ করে বলেন,… Continue reading প্রতারণা : জীবননগরে বিকাশের সিমকার্ড তুলে বিপুল পরিমাণ টাকা গায়েব

জীবননগরে মুক্তিযোদ্ধা ওহাবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জীবননগর ব্যুরো: পুলিশের সাবেক সদস্য জীবননগর শহরতলীর বসুতিপাড়ার মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……রাজেউন)। গতকাল সোমবার ভোরে স্ত্রীর সাথে মর্নিংওয়াক করে বাড়িতে আসার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে উপজেলা হেল্থ কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তিনি ইন্তেকাল করেন। গতকালই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জীবননগর বসুতিপাড়ার মৃত ফয়জুল্লাহ মণ্ডলের ছেলে আব্দুল… Continue reading জীবননগরে মুক্তিযোদ্ধা ওহাবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্বামীকে কারাদণ্ড দেয়ায় তৃতীয় স্ত্রী কর্তৃক বিচারককে হুমকি

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দর্শনা রামনগরের রিপনের ৬ মাসের কারাদণ্ড দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন দর্শনা রামনগর গ্রামের আজিজুল হকের ছেলে রিপনের কাছ থেকে ৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্ত রিপনকে (৩৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ৯ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী… Continue reading স্বামীকে কারাদণ্ড দেয়ায় তৃতীয় স্ত্রী কর্তৃক বিচারককে হুমকি

গাংনী ধলা গ্রামে বজ্রপাতে কেড়ে নিলো কৃষকের প্রাণ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের কৃষক কালু মিয়া বজ্রপাতে নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। কালু মিয়া ওই গ্রামের রহমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গ্রামের মাঠের ক্ষেতে কাজ করছিলেন কালু মিয়া। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন… Continue reading গাংনী ধলা গ্রামে বজ্রপাতে কেড়ে নিলো কৃষকের প্রাণ