স্টাফ রিপোর্টার: ফেনসিডিল বহনের দায়ে ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গ্রেফতার হওয়ার আট মাসের মাথায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন গতকাল মঙ্গলবার আলোচিত এ মামলায় রায় ঘোষণা করেন। জাবেদ ইমামকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু মাসের কারাদণ্ডাদেশও দেয়া হয়েছে। দণ্ডিত… Continue reading ফেনসিডিলসহ ধরাপড়া সেই সহকারী জজের চার বছরের জেল
সাতগাড়ির শেফালী ও রোকন মুক্ত : সালিসে ২৮ বছর বয়সী ৫ম স্ত্রীকে গ্রহণ করলেন ৭৫ বছর বয়সী স্বামী
স্টাফ রিপোর্টার: শেফালী ও রোকন বাড়ি ফিরেছে। উভয়ই সাবালোক। ফলে থানা থেকে নিজ নিজ জিম্মায় মুচলেকা দিয়ে বাড়ি সাতগাড়ি ফেরে। রাতে শেফালীকে নিয়ে সালিস বসে। শেফালীর সাথে তার প্রতিবেশী রোকনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা হয়ে আসছিলো। গতপরশু সন্ধ্যায় শেফালীর বাড়িতে রোকন প্রবেশ করা মাত্রই স্থানীয়রা আটক করে। খবর দেয় পুলিশে। থানা পুলিশ উভয়কে আটক… Continue reading সাতগাড়ির শেফালী ও রোকন মুক্ত : সালিসে ২৮ বছর বয়সী ৫ম স্ত্রীকে গ্রহণ করলেন ৭৫ বছর বয়সী স্বামী
আলমডাঙ্গার তিয়রবিলা ক্যাম্পে আনসার সদস্যের ওপর পুলিশ কনস্টেবলের হামলা
ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার তিয়রবিলা ক্যাম্পের আনসার সদস্যের ওপর হামলা চালিয়েছেন এক পুলিশ সদস্য। তুচ্ছ বিষয় নিয়ে তাকে বেদম মারপিট করা হয়। হামলার শিকার আনসার সদস্য জিয়া জানান বিনা দোষে আমার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। অভিযোগসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা পুলিশ ক্যাম্প চত্বরে বেশ কিছু শাকসবজি ও… Continue reading আলমডাঙ্গার তিয়রবিলা ক্যাম্পে আনসার সদস্যের ওপর পুলিশ কনস্টেবলের হামলা
মিসরে আটক দু বাংলাদেশি মুক্তি পেয়েছেন
মাথাভাঙ্গা মনিটর: মিসরে আটক দু বাংলাদেশি মুক্তি পেয়েছেন। তারা হলেন বেলায়েত হোসেন ও নাসির মজুমদার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, এ দুজনকে মিসরের পুলিশ সান্ধ্য আইন ভঙ্গ করার অভিযোগে ১৯ আগস্ট আটক করেছিলো। এদের মধ্যে বেলায়েত হোসেন মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাবার নাম রাজ্জাক চৌধুরী। আর নাসির মজুমদার কায়রোর একটি কারখানায় কাজ… Continue reading মিসরে আটক দু বাংলাদেশি মুক্তি পেয়েছেন
জিম্বাবুয়ের ১৫ বছর পর পাকিস্তান বধ
মাথাভাঙ্গা মনিটর: জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিলো ৫ রান। ধীরে-সুস্থে খেললেও জয়টা পাওয়া যেতো। কিন্তু পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য যেন তর সইছিলো না শেন উইলিয়ামসের। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে ছয় মেরেই পৌঁছালেন জয়ের বন্দরে। ১০ বল হাতে রেখেই সাত উইকেটের জয় তুলে নিলো জিম্বাবুয়ে। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের বিপক্ষে এ জয়টা নিশ্চিতভাবেই… Continue reading জিম্বাবুয়ের ১৫ বছর পর পাকিস্তান বধ
কুলাঙ্গার গ্রেফতার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাতিকাটার ইসমাইলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে, মৃত মোহাম্মদ আলীর ছেলে ইসমাইল নেশাখোর। সে তার মাকে মাঝে মাঝেই মারধর করে। মাকে মারধর করার অভিযোগেই এই কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে।
নাটোরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার: নাটোরের বাগাতিপাড়ার মহজম গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সারা এলাকায় চলছে শোকের মাতম। এলাকাবাসী ও পুলিশ জানায়, বাগাতিপাড়া উপজেলার মহজম পুর গ্রামের কুদ্দুসের ছেলে মেয়ে ও তাদের চাচাতো বোন স্কুলের পরীক্ষা শেষে বাড়িতে এসে সকলের অগোচরে পুকুরে নেমে খেলতে থাকে। এক পর্যায়ে সাতার না জানায় সবাই… Continue reading নাটোরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
সিরিয়া হামলায় আমেরিকার প্রস্তুতি চূড়ান্ত : হেগেল
মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রতিরক্ষা সচিব চাক হেগেল বলেছেন, সিরিয়ায় হামলার জন্য আমেরিকা চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। গতকাল মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমতি দিলেই মার্কিন সৈন্যরা হামলা চালাবে সিরিয়ায়। এদিকে রাসায়নিক হামলার জন্য সিরীয় সরকারকে কঠোর জবাব দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। কেরি বলেছেন, নিষ্পাপ… Continue reading সিরিয়া হামলায় আমেরিকার প্রস্তুতি চূড়ান্ত : হেগেল
ছয় ঈদে বাংলাভিশন প্রথম স্থানে
স্টাফ রিপোর্টার: বরাবরের মতো এবারও ঈদুল ফিতরে টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি জরিপে প্রথম স্থান অধিকার করেছে বাংলাভিশন। ঈদুল ফিতরের সপ্তাব্যাপি ঈদ আয়োজনে প্রায় ২২টিরও বেশি চ্যানেল এবার দর্শক ধরার প্রতিযোগিতায় নামে। সেখানে প্রথম স্থান অধিকার করে বাংলাভিশন। গত প্রায় তিন বছরে এ নিয়ে ছয়টি ঈদে বাংলাভিশন প্রথম স্থান অধিকার করলো। ৩৩তম সপ্তার (১০-১৬… Continue reading ছয় ঈদে বাংলাভিশন প্রথম স্থানে
জনপ্রিয় অভিনয় শিল্পী অপি করিমের দ্বিতীয় বিয়েও টিকলো না
স্টাফ রিপোর্টার: ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী অপি করিমের দ্বিতীয় বিয়েও টিকলো না। গত মে মাসেই দ্বিতীয় স্বামী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সাথে ডিভোর্স হয় মেধাবী এ অভিনেত্রীর। তবে বিষয়টি গোপন ছিলো এতোদিন। উজ্জ্বল ও অপির কাছের বন্ধু এবং মিডিয়া কর্মীদের অনেকেই বিষয়টি জানলেও কারো কাছেই মুখ খোলেননি তারা। তাদের পরিবারও করেনি এ নিয়ে।… Continue reading জনপ্রিয় অভিনয় শিল্পী অপি করিমের দ্বিতীয় বিয়েও টিকলো না