ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের চুয়াডাঙ্গায় ঝটিকা সফর : নবনির্মিত স্টেডিয়াম ও যুবপ্রশিক্ষণ কেন্দ্রের নামফলক উন্মোচন

অচিরেই চুয়াডাঙ্গায় নির্মাণ করা হবে সুইমিংপুল ও জিমনেসিয়াম     ইসলাম রকিব/আলম আশরাফ/কামরুজ্জামান বেল্টু: বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার চুয়াডাঙ্গায় ঝটিকা সফরের মাধ্যমে নবনির্মিত চুযাডাঙ্গা স্টেডিয়াম ও যুবপ্রশিক্ষণ কেন্দ্রের নামফলক উন্মোচন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ন’টায় বাংলাদেশ বিমানের আভ্যন্তরীণ ফ্লাইটে প্রতিমন্ত্রী যশোর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সার্কিট… Continue reading ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের চুয়াডাঙ্গায় ঝটিকা সফর : নবনির্মিত স্টেডিয়াম ও যুবপ্রশিক্ষণ কেন্দ্রের নামফলক উন্মোচন

চাঁদাবাজ জানু গ্যাঙের সালেমিন ও ফাতেমা গ্রেফতার : চাঁদাবাজির কথা স্বীকার

রয়েল ডিলাক্সের মালিকের নিকট থেকে চাঁদা আদায়ের সময় হাজির চুয়াডাঙ্গা জেলা পুলিশের একদল গোয়েন্দা     স্টাফ রিপোর্টার: চাঁদা দাবি করে না পেয়ে রয়েল ডিলাক্সে ইট নিক্ষেপ করা সেই চাঁদাবাজ সালেমিন অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। চাঁদার টাকা পরিশোধের ফাঁদ পেতেই তাকে হাতেনাতে ধরা হয়েছে। গতকাল সালেমিন চাঁদাবাজির কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। তার দেয়া… Continue reading চাঁদাবাজ জানু গ্যাঙের সালেমিন ও ফাতেমা গ্রেফতার : চাঁদাবাজির কথা স্বীকার

চুয়াডাঙ্গা বড়বাজারপাড়ার চিতুর বাড়িতে দিনদুপুরে চুরি

  স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজারপাড়ার চিতুর বাড়িতে দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে অজ্ঞাত চোরেরা সোনার গয়নাগাটি নগদ টাকাসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়। চুয়াডাঙ্গা শহরের বড়বাজারপাড়ার রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা প্রয়াত এনএন সাহার ছেলে চিত্তরঞ্জন সাহা চিতুসহ তার পরিবারের লোকজন গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়িতে ছিলেন… Continue reading চুয়াডাঙ্গা বড়বাজারপাড়ার চিতুর বাড়িতে দিনদুপুরে চুরি

১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রস্তুতিসভা

  মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে যৌথ প্রস্তুতিসভা দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য… Continue reading ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রস্তুতিসভা

হাসপাতাল থেকে আপন ঠিকানায় ফিরলেন রাজবাড়ির যুবক আমিন

দর্শনা অফিস: মৃত্যুর দূয়ার থেকে জীবন ফিরে পেলেন রাজবাড়ির আমিন নামের এক যুবক। প্রেমে প্রতারিত হয়ে মনের দুঃখে বাড়ি ছেড়ে দর্শনায় এসে আত্মহত্যার অপচেষ্টা করে। বিষপান করার পর বাঁচার ইচ্ছা জাগে আমিনের। নির্জন মাঠে বাঁচার জন্য চিৎকার শুরু করে। দীর্ঘসময় চিকিৎসার পর সুস্থ হয়ে আপন ঠিকানায় ফিরেছেন আমিন। জানা গেছে, গতপরশু সোমবার ভোর সাড়ে পাঁচটার… Continue reading হাসপাতাল থেকে আপন ঠিকানায় ফিরলেন রাজবাড়ির যুবক আমিন

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অক্সিজেনের দুটি সিলিন্ডার উধাও?

  স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অক্সিজেনের দুটি সিলিন্ডার উধাও হয়ে গেছে। কবে কখন কীভাবে তা উধাও হয় তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। গতকাল খোঁজ করতে গিয়ে সংশ্লিষ্টরা দুটি সিলিন্ডারের হাদিস না পেলে রোজার মধ্যে চুরির মুখে উদ্ধার হওয়া সিলিন্ডারের বিষয়টি আলোচনায় উঠে আসে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেল মেডিসিন ও… Continue reading চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অক্সিজেনের দুটি সিলিন্ডার উধাও?

দামুড়হুদায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সৃজনশীল গণিত বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে

  দামুড়হুদা অফিস: একবিংশ শতকের এ যুগে জ্ঞান-বিজ্ঞানের বিকাশে গণিতের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনে গণিতের প্রয়োগ বেড়েছে। এ সব বিষয় বিবেচনায় রেখে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৭ম ও ৯ম শ্রেণির গণিত বিষয়ে শিক্ষার্থীদের উপযোগী ও আনন্দদায়ক করে তুলতে জাতীয় শিক্ষাকার্যক্রমে গণিতের কাজ ও নমুনা… Continue reading দামুড়হুদায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সৃজনশীল গণিত বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে

ঊড়িষ্যায় ৪ বিএসএফ সদস্য নিহত : দুজন আহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের উড়িষ্যা রাজ্যে মাওবাদী গেরিলাদের হামলায় চার বিএসএফ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো দুজন। গতকাল মঙ্গলবার সকালে উড়িষ্যার কোরাপুট জেলায় এ ঘটনা ঘটেছে। মাওবাদীরা বিএফএস সদস্যদের বহনকারী একটি গাড়ি উড়িয়ে দিলে ওই চার সদস্য নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত দু বিএসএফ সদস্যকে সুনকি হাসপাতালে ভর্তি করা… Continue reading ঊড়িষ্যায় ৪ বিএসএফ সদস্য নিহত : দুজন আহত

ঐশীকে জেলহাজতে পাঠাতে নোটিশ

নামের তিরস্কার সইতে না পেরে আত্মহত্যা করেছে ভিকারুননিসা কলেজের একছাত্রী ছাত্রী স্টাফ রিপোর্টার: পুলিশ (বিশেষ শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী খুনের ঘটনায় গ্রেফতার হওয়া তাদের মেয়ে ঐশী রহমানকে কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে জেলহাজতে পাঠাতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এতে ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারাগারে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অপরদিকে ঐশী… Continue reading ঐশীকে জেলহাজতে পাঠাতে নোটিশ

মামলা থেকে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতির দাবি

মেহেরপুর অফিস: মেহেরপুর জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল পেশকারের দায়েরকৃত মামলা থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছে জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক এক বিবৃতিতে ছাত্রলীগের পক্ষ থেকে এ দাবি জানান। তিনি বলেন, ঘটনার সময় লিজন সেখানে ছিলেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট অনেকের সাথে… Continue reading মামলা থেকে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতির দাবি