মহেশপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি গরুব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পতাকা বৈঠকেও ফেরত দেয়া হয়নি   মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার ভোরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক বাংলাদেশি গরুব্যবসায়ী ফয়সাল আহমেদকে ফেরত দেয়নি বিএসএফ। সীমান্তে পতাকা বৈঠক হলেও তাকে ফেরত না দিয়ে বিএসএফ তাকে ভারতের কৃষ্ণগঞ্জ থানায় হস্তান্তর করেছে। ঝিনাইদহ মহেশপুরের কুসুমপুর সীমান্তের ৬১ নং পিলারের ৭ নং সাব পিলারের কাছে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার… Continue reading মহেশপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি গরুব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার আয়োজনে শেখ মুজিবুর রহমানের শাহাদতবাষির্কী উপলক্ষে আলোচনা

  স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার  আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদতবাষির্কী উপলক্ষে আলোচনা, দোয়া-মাহফিল, হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে অনুষ্ঠিত আলোচনাসভায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের… Continue reading বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার আয়োজনে শেখ মুজিবুর রহমানের শাহাদতবাষির্কী উপলক্ষে আলোচনা

সুন্দরবনে বন্দুকযুদ্ধ : তিন বনদস্যু আটক

স্টাফ রিপোর্টার: সুন্দরবনে বনদস্যুদের সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, ১০৭টি গুলি, চারটি ধারালো অস্ত্র, একটি মাছ ধরার ট্রলারসহ জাহাঙ্গীর বাহিনীর তিন বনদস্যুকে আটক করার দাবি করেছে কোস্টগার্ড। এ সময় অপহৃত দু জেলেকেও উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আমির আলী (৩২), জব্বার (৩০) ও শাহজাহান (২৬)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।… Continue reading সুন্দরবনে বন্দুকযুদ্ধ : তিন বনদস্যু আটক

নিয়ম ভাঙা তথা অন্যায় করা বাহাদুরি নয়, লজ্জার

  খেলায় জয় পরাজয় থাকবেই। জয়লাভ তথা বিয়জয়ের লক্ষ্য অর্জনের জন্য দরকার চর্চা। সেই চর্চায় ঘাটতি রেখে খেলতে গেলে সে যে খেলায় হোক বিজয়ের হাসি আসে না। প্রতিযোগিতা মূলত প্রস্তুত করতে শেখায়। খেলার মান বৃদ্ধিতে সহায়ক হয়। খেলোয়াড় সৃষ্টি হয়। আর সে জন্যই তো মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন। এ আয়োজনে যখন অপ্রীতিকর ঘটনা… Continue reading নিয়ম ভাঙা তথা অন্যায় করা বাহাদুরি নয়, লজ্জার

কে জানাবে সিরিয়ার প্রকৃত চিত্র?

মাথাভাঙ্গা মনিটর: ইরাক-আফগানিস্তানের মতো সম্ভবত আরেকটি যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ববাসী। বরাবরের মতো এবারও আলোচনায় মিডিয়া। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র যদি সিরিয়ায় হামলা চালায়, তবে দামেস্ক থেকে প্রতিবেদন পাঠাবেন কে? কারণ খুব অল্প সংখ্যক মিডিয়া কর্মীদের সেখানে প্রবেশাধিকার রয়েছে। আর মিডিয়াকর্মীর সংখ্যা অপ্রতুল হলে প্রকৃত যুদ্ধাবস্থার সঠিক চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছানো নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ… Continue reading কে জানাবে সিরিয়ার প্রকৃত চিত্র?

মধুখালীতে রয়েল পরিবহনে ডাকাতি : মেহেরপুর আমঝুপির কুয়েত প্রবাসী শাহিনের সর্বস্ব লুট

আমঝুপি প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের নৈশ কোচে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতির কবলে পড়ে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীসহ মেহেরপুর সদর উপজেলার আমঝুপির হাজী মোজাফফর হোসেনের ছেলে কুয়েত প্রবাসী শাহীন সর্বস্ব খুয়েছেন। ভুক্তভোগী যাত্রী শাহীন জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি গাড়ি ফরিদপুর জেলার মধুখালির কানাইপুর  নামক স্থানে পৌঁছুলে মঙ্গলবার রাত আনুমানিক… Continue reading মধুখালীতে রয়েল পরিবহনে ডাকাতি : মেহেরপুর আমঝুপির কুয়েত প্রবাসী শাহিনের সর্বস্ব লুট

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান গাঁজাব্যবসায়ী জসিমকে ৭ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে গাঁজাব্যবসায়ী আলমডাঙ্গা কলেজপাড়ার জসিম উদ্দিনকে ৭ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমানা আরা গতকাল ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার লুৎফর কবীরের নেতৃত্বে এএসআই তরিকুল ইসলাম এক অভিযান চালিয়ে শহরের কলেজপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে চিহ্নিত… Continue reading আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান গাঁজাব্যবসায়ী জসিমকে ৭ মাসের কারাদণ্ড

গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্রে ঐশীর খোঁজ নেয়নি কেউ

এফিডেভিট করে নাম বদলাতে চেয়েছিলো ঐশী     স্টাফ রিপোর্টার: বাবা আমাকে আর ঐশী নামে ডেকো না। আমার নামটা এফিডেভিট করে বদলে দাও। এ নামটা শুনলে আমার ঘৃণা হয়। সবাই বলে আমি নাকি সেই ঐশীর মতো এমন করবো। আমার বন্ধুরা এখন শুধু আমাকে নিয়ে সমালোচনা করে। অপরদিকে যে ঐশী তার বাবা-মাকে খুন করেছে তাকে গাজীপুরের… Continue reading গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্রে ঐশীর খোঁজ নেয়নি কেউ

আলমডাঙ্গার নাগদহে গোলাম-বানু হাসপাতালের কার্যক্রম শুরু

  সদরুল নিপুল/অনিক সাইফুল: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের গোলাম বানু হাসপাতালের চিকিৎসা সেবার কার্যক্রম শুরু হয়েছে। মাত্র ৫০ টাকার ভিজিটে রোগী দেখা এবং ২ থেকে ৫ হাজার টাকায় সব ধরনের রোগীর অপারেশন করা হচ্ছে। অল্প টাকায় সব রকমের চিকিৎসা পেয়ে ইতোমধ্যে এলাকার দুস্থ মানুষের মুখে হাসি ফুটেছে। জানা গেছে, নাগদাহ গ্রামের কৃতী সন্তান লে.… Continue reading আলমডাঙ্গার নাগদহে গোলাম-বানু হাসপাতালের কার্যক্রম শুরু

নড়াইলে সুলতান উৎসব শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার: নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপি সুলতান উৎসব শুরু হচ্ছে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল জলিল। এদিকে আগামীকাল শুক্রবার থেকে সুলতান মঞ্চ চত্বরে… Continue reading নড়াইলে সুলতান উৎসব শুরু হচ্ছে আজ