স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ মৌকুড়ির হাফেজ হাবিবুর রহমান (২৫) ও একই গ্রামের তাছলিমাকে চুয়াডাঙ্গা তালতলার উৎসুক জনতা ধরে পুলিশে দিয়েছে। গতকাল সন্ধ্যায় এদেরকে আটকে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দুজনকেই আটক করে তাদের অভিভাবকদের খবর দেয়। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলার একটি বাড়িতে এক সময় হাবিবুর রহমান লজিন থাকতো। সেই পরিচয়ের সুবাদে তিনি গত… Continue reading ঝিনাইদহ মৌকুড়ির কপোত-কপোতী চুয়াডাঙ্গার তালতলায় আটক : পুলিশে সোপর্দ
গাংনীর তেরাইল গ্রামে ডাকাতি
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল গ্রামে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। গতরাত ১টার দিকে একদল ডাকাত হানা দিয়ে আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে নগদ টাকা, সোনার গয়নাসহ দু লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। স্থানীয়সূত্রে জানা গেছে, তেরাইল প্রাথমিক বিদ্যালয়পাড়ার আব্দুল কুদ্দুসের বাড়িতে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। অস্ত্র ও বোমা দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি… Continue reading গাংনীর তেরাইল গ্রামে ডাকাতি
নরসিংদীতে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা
স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশ উপজেলার বালিয়া গ্রামে এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদীর সদর হাসপাতালমর্গে পাঠানো হয়। হত্যার শিকার ব্যক্তিরা হলেন আরমান ভূঁইয়া (৭০) ও তার স্ত্রী সোলেমা বেগম (৬৫)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে… Continue reading নরসিংদীতে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা
দলিল লেখক সমিতির বেপরোয়া চাঁদাবাজি : রেজিস্ট্রিতে ঘুষের রমরমা
স্টাফ রিপোর্টার: সারাদেশে দলিল লেখক সমিতির নামে ভূমি রেজিস্ট্রেশনের (নিবন্ধন) ক্ষেত্রে চলছে বেপরোয়া চাঁদাবাজি। সমিতির হাতে জিম্মি হয়ে পড়েছে জমির ক্রেতা-বিক্রেতারা। পাশাপাশি সাব রেজিস্ট্রারদের অনেকেরই অপকৌশলের শিকার হয়ে কাড়ি কাড়ি টাকা ঘুষ দিয়ে জমি রেজিস্ট্র্রি করতে বাধ্য হচ্ছেন। অভিযোগসূত্রে জানা গেছে, দলিল রেজিস্ট্রেশন করতে গেলেই একটি নির্ধারিত হারে ফি আদায় করছে সমিতি। অনেক সমিতিতে রেজিস্ট্রেশনের… Continue reading দলিল লেখক সমিতির বেপরোয়া চাঁদাবাজি : রেজিস্ট্রিতে ঘুষের রমরমা
এবার দক্ষিণচাঁদপুরের আরও ন’জন মাদকদ্রব্য বিকিকিনি না করার সিদ্ধান্ত নিলো
দর্শনা অফিস: মাদকদ্রব্যের কূফল সম্পর্কে জেনে তা পরিহার করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণচাঁদপুরের আরও নয়জন। তারা মাদক বিকিকিনি না করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছে। নিজেদের ভুল বুঝে বিজিবির কাছে লিখিত অঙ্গীকার দিয়েছে। দর্শনা বিজিবি ক্যাম্পে সশরীরে হাজির হয়ে তারা লিখিত অঙ্গীকার করেছে। স্থানীয় মাতবররদের সাথে নিয়ে বিজিবি ক্যাম্পে মাদককারবারীরা লিখিত অঙ্গীকারনামা দিয়েছে। এরই মাঝে দর্শনা পৌর… Continue reading এবার দক্ষিণচাঁদপুরের আরও ন’জন মাদকদ্রব্য বিকিকিনি না করার সিদ্ধান্ত নিলো
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সাথে থাকা যুবতীকে আপত্তিকর উক্তি করায় অভিযুক্তকে চড়-থাপ্পড়
স্টাফ রিপোর্টার: টয়লেটে যাওয়ার সময় রোগীর সাথে থাকা এক যুবতীকে ‘আসবো নাকি’ বলায় গত দু দিন ধরে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিলো। গতকাল সন্ধ্যার পর অবশ্য অভিযুক্ত ইকবালকে চড়-থাপ্পড় মারার মধ্যদিয়ে ঘটনার ইতি টানা হয়েছে। জানা গেছে, ইকবাল নামের এক যুবক হাসপাতালেই ঘুর ঘুর করে। রোগীদের অনেকেরই সহযোগিতা করতে এগিয়ে যায়। গতপরশু মধ্যরাতে মেডিসিন… Continue reading চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সাথে থাকা যুবতীকে আপত্তিকর উক্তি করায় অভিযুক্তকে চড়-থাপ্পড়
মেহেরপুর শহরে ৭ম শ্রেণির ছাত্রি ধর্ষিত : সহযোগিতাকারী দু নারী থানায়
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরে তাঁতিপাড়া মহিলা মাদরাসার ৭ম শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়েছে। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক আলামিন (১৮) পালিয়ে গেছে। তবে পুলিশ তার দু সহযোগী নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। এরা হলো- মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবরপাড়া গ্রামের নাজমা (১৮) ও সালমা (২১)। নাজমা ও… Continue reading মেহেরপুর শহরে ৭ম শ্রেণির ছাত্রি ধর্ষিত : সহযোগিতাকারী দু নারী থানায়
দুঃখিত বললেন ইংলিশ ক্রিকেটাররা
মাথাভাঙ্গা মনিটর: ওভালে টানা তৃতীয় অ্যাশেজ জয়ের বাঁধভাঙা উল্লাসের অংশ হিসেবে পিচে প্রসাব করেছিলেন ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার। বেশ কদিন ধরে কঠোর সমালোচনার মুখে পড়ে অবশেষে ভুল বুঝতে পারলেন ক্রিকেটাররা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে ক্ষমা চেয়েছেন তারা। তবে সুনির্দিষ্ট করে এ ঘটনার উল্লেখ করেননি ইংলিশরা। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে প্রকাশ করে, ম্যাচ শেষের প্রায় পাঁচ… Continue reading দুঃখিত বললেন ইংলিশ ক্রিকেটাররা
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে সুসংগঠিত করার তাগিদ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের উদ্যোগে দলকে সু সংগঠিত করার লক্ষ্যে এক সভা গতকাল বুধবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আলী আহাম্মেদ। চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ ও সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে… Continue reading চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে সুসংগঠিত করার তাগিদ
ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় ৭১ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে লাগাতার বোমা হামলায় গতকাল বুধবার কমপক্ষে ৭১ জন নিহত ও দু শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, গত পাঁচ বছরে যেসব সাম্প্রদায়িক সংঘাত হয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ। কারা হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট ইসলামী সংগঠনগুলো গত কয়েক… Continue reading ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় ৭১ জন নিহত