সিরিয়া যুদ্ধে জড়াবে না রাশিয়া

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র সিরিয়া যুদ্ধে নিজেকে জড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সাথে সুর মিলিয়েছে তার দু মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যায়, কয়েক দিনের মধ্যে পশ্চিমা সামরিক হস্তক্ষেপ হবে সিরিয়ায়। প্রস্তুতিও প্রায় এক প্রকার সেরে ফেলেছে পশ্চিমা। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রুম্যান ওমানের দিকে অগ্রসর হচ্ছে, বাহরাইনে তো আগে থেকেই রয়েছে তাদের… Continue reading সিরিয়া যুদ্ধে জড়াবে না রাশিয়া

আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল

মিশরে নির্বিচারে গণহত্যা ও মুরসির অপসারণের প্রতিবাদ   স্টাফ রিপোর্টার: মিসরে নির্বিচারে গণহত্যা এবং প্রেসিডেন্ট মুরসির অপসারণের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলমডাঙ্গা শহরের হাজিমোড় থেকে আলতায়েবা, চারতলামোড় হয়ে হাফিজমোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা  উপজেলা আমির শেখ নূর মুহাম্মদ হুসাঈন, পৌর… Continue reading আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল

সোনাইমুড়ী থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  মাথাভাঙ্গা অনলাইন:  নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি আব্দুস সামাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকার চাঁদাবাজি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে নোয়াখালী ৩ নম্বর আমলি আদালতে এ মামলা করেন। মামলা – পিটিশন নং ৫১৪/২০১৩। মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হক জানান, রোববার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের শুক… Continue reading সোনাইমুড়ী থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ

মাথাভাঙ্গা অনলাইন:  নাব্যতা সঙ্কট, স্রোতের তোড়ে চ্যানেল থেকে ফেরি ডুবো চরে আটকা পড়ার আশঙ্কা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ওই রুটের নৌযান  চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে শতাধিক যানবাহন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন… Continue reading দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ

এমপি রনির ভরাট করা স্থাপনা অপসারণের নির্দেশ

মাথাভাঙ্গা অনলাইন:  অবশেষে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি গোলাম মাওলা রনির ভরাট করা রামনাবাদ নদীর তীরের সকল স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রসাশন। বৃহস্পতিবার গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এ আদেশ দেন। সূত্র জানায়, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনির নির্দেশে তার অনুসারীর ২০০৯ সালের আগস্ট মাসে… Continue reading এমপি রনির ভরাট করা স্থাপনা অপসারণের নির্দেশ

ভূমধ্যসাগরে যুদ্ধাজাহাজ পাঠাচ্ছে রাশিয়া

মাথাভাঙ্গা অনলাইন: রাশিয়া পরবর্তী কয়েক দিনের মধ্যে ভূমধ্যসাগরে একটি ডুবোজাহাজ বিধ্বংসী জাহাজ ও একটি মিসাইল ক্রুজার পাঠাবে। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বৃহস্পতিবার বলেছে, সিরিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে রাশিয়া এ পদক্ষেপ নিচ্ছে। রাশিয়ার জেনারেল স্টাফ-এর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, ‘পূর্ব ভূমধ্যসাগরে যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে তার পরিপ্রেক্ষিতে নৌবাহিনীর বিন্যাসে কিছু সংশোধনী আনা… Continue reading ভূমধ্যসাগরে যুদ্ধাজাহাজ পাঠাচ্ছে রাশিয়া

ঐশীকে কারাগারে পাঠানোর আদেশ

মাথাভাঙ্গা অনলাইন: ঐশী রহমানকে কিশোরী সংশোধন কেন্দ্র থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত এ আদেশ দেন। সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। সিদ্দিকুর রহমান তার আবেদনে বলেন, ১৯৭৪ সালের শিশু আইন অনুয়ায়ী ঐশীর বয়স ১৬ বছরের ঊর্ধ্বে। সে শিশু নয় বিধায় তাকে আদালতে… Continue reading ঐশীকে কারাগারে পাঠানোর আদেশ

খুলনা-ঢাকা রুটে পরিবহণ ধর্মঘট

মাথাভাঙ্গা অনলাইন: খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বেনাপোল থেকে ঢাকাগামী দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বন্ধ রয়েছে। বাংলাদেশ পরিবহণ মালিক-শ্রমিক সমিতি ধর্মঘট ডেকে এ রুটে তাদের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। কেন্দ্রীয় বাস মালিক সমিতির সহ-সভাপতি পবিত্র কাপুড়িয়া সাংবাদিকদের জানান, বুধবার সন্ধ্যায় ঢাকার গাবতলীতে ঈগল পরিবহণের একটা বাসের দুর্ঘটনায় মতিয়ার নামে এক যুবক… Continue reading খুলনা-ঢাকা রুটে পরিবহণ ধর্মঘট

স্কাইপ-এ এবার চোখে চোখ রেখেই কথা

মাথাভাঙ্গা অনলাইন: স্কাইপ ব্যবহারকারীরা এবার চোখে চোখ রেখেই চ্যাট করতে পারবেন। গবেষকদের তৈরি নতুন সফটওয়ারের সাহায্যে ভিডিও চ্যাটিংয়ের সময় এবার থেকে দুই প্রান্তের ইউজাররা একে অপরের চোখের দিকে তাকিয়েই চ্যাট করবেন। আসলে এতদিন স্কাইপ-এ কথা বলার সময় ইউজাররা সাধারণত ক্যামেরার দিকে না তাকিয়ে মনিটরে ফুটে ওঠা অন্যপ্রান্তের ইউজারের ছবির দিকে তাকিয়েই কথা বলতেন। বেশিরভাগ ইউজারই ওয়েবক্যামের… Continue reading স্কাইপ-এ এবার চোখে চোখ রেখেই কথা

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গাইবান্ধায় যুবক খুন

মাথাভাঙ্গা অনলাইন: গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শহরের জাসদ অফিসের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, রেল লাইন দিয়ে রাত সাড়ে আটটায় ওই যুবক মেসে ফিরছিল। পথে সন্ত্রসীরা ছুরিকাঘাত করে তার মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গাইবান্ধা হসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া… Continue reading সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গাইবান্ধায় যুবক খুন