আলমডাঙ্গার সোনাতনপুর গ্রামে বন্ধুর মৃত্যুর খবর শুনে বন্ধুর মৃত্যু : পাশাপাশি দাফন

  স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার সোনতনপুর গ্রামে বাল্যবন্ধু আলমের মৃত্যুর খবর শুনে অপর বন্ধু নুরুল ইন্তেকাল করেছেন। গত বুধবার দুজনই আকস্মিক ইন্তেকাল করেন। গতকাল সকালে একই স্থানে দু বন্ধুকে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। এ ঘটনায় সোনতনপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের কাঙ্গালী মণ্ডলের… Continue reading আলমডাঙ্গার সোনাতনপুর গ্রামে বন্ধুর মৃত্যুর খবর শুনে বন্ধুর মৃত্যু : পাশাপাশি দাফন

ঝিনাইদহে ট্রাকের ছাদ থেকে পড়ে হেলপার নিহত

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ট্রাকের ছাদ থেকে পড়ে হেলপার মজনু হোসেন (৩৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মজনু ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের আমজেদ বিশ্বাসের ছেলে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম জানান, বিকেলে উপজেলার হাটগোপালপুর বাজারে মজনু ট্রাকে মালামাল উঠাচ্ছিলেন। এ সময় তিনি ট্রাকের… Continue reading ঝিনাইদহে ট্রাকের ছাদ থেকে পড়ে হেলপার নিহত

আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামে ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যুর অভিযোগ

বহুল আলোচিত হাতুড়ে ডাক্তার চুন্নু মালিথা এবার গ্যাঁড়াকলে : এলাকায় তোলপাড়   ঘোলদাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে সদরুল নিপুল/অনিক সাইফুল: আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে বহুল আলোচিত হাতুড়ে ডাক্তার চুন্নু মালিথার বিরুদ্ধে আবারো ভুল চিকিৎসায় রোগীকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত ৭ মাস আগে পাইকপাড়া গ্রামের ৬ বছরের এক শিশুকে ভুল চিকিৎসায় মেরে ফেলার ৭ মাস… Continue reading আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামে ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যুর অভিযোগ

ফুটফুটে কিশোর ফিরোজকে সুস্থ করার নামে দিনভর ওঝা রেখা বেগমের নাটক

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে কথিত কবিরাজ মসলেম আলীর চলছে অপচিকিৎসা   স্টাফ রিপোর্টার: ১৩ বছর বয়সী ফুট ফুটে ফিরোজের চলাচলের ক্ষমতা হারিয়েছে। কেন? কেউ বলেছে- পলিও, কেউ বলেছে মস্তিষ্কে রক্তক্ষরণ। কবিরাজসহ কুসংস্কার বিশ্বাস করা সাধারণ মানুষের বিশ্বাস বাতাস লেগেছে, বান মেরেছে। এ কারণেই কিশোর ফিরোজের চিকিৎসা ওঝা কবিরাজের ওপরই ছেড়ে দেয়া হয়েছে। আর… Continue reading ফুটফুটে কিশোর ফিরোজকে সুস্থ করার নামে দিনভর ওঝা রেখা বেগমের নাটক

মেহেরপুর শহরে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষিত : দু নারীকে ছেড়ে দিয়েছে পুলিশ : মামলা দায়ের

মেহেরপুর তাঁতিপাড়া মহিলা মাদরাসার ৭ম শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় ধর্ষক আল আমিনসহ অজ্ঞাত আরো দু জনকে আসামি করে মেহেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধর্ষণ কাজের সহযোগিতাকারী সন্দেহে আটক দু মহিলাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেহেরপুর সদর থানার এসআই ইকবাল হোসেন জানান, ধর্ষকের… Continue reading মেহেরপুর শহরে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষিত : দু নারীকে ছেড়ে দিয়েছে পুলিশ : মামলা দায়ের

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ নভেম্বর

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ১১ অক্টোবর থেকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হলেও পরবর্তীতে শারদীয় দুর্গা উৎসব ও ঈদুল আজহার কারণে ১ নভেম্বর থেকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ১ নভেম্বর ঘ ইউনিটের… Continue reading ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ নভেম্বর

ফেনীতে দেয়ালচাপায় দু শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: ফেনীর গণপূর্ত কার্যালয়ের গুদামের দেয়াল চাপা পড়ে দু শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনায় নিহত শিশুরা হল- পুষ্পিতা সাহা (৭) ও শ্রাবণী সাহা (১৩)। পুষ্পিতা চট্রগ্রামের মীরসরাইয়ের গোবিন্দ সাহার মেয়ে ও শ্রাবণি কুমিল্লার চৌদ্দগ্রামের কার্তিক সাহার মেয়ে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শহরের মিজান সড়কের চারুকারু আর্ট স্কুলে যাওয়ার পথে পুষ্পিতা… Continue reading ফেনীতে দেয়ালচাপায় দু শিশুর মৃত্যু

কান্দুরাতকে বেছে নিলেন সাঙ্গাকারা

মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদকে নয়। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে দেশের ঘরোয়া ক্রিকেট চ্যাম্পিয়ন কান্দুরাত মেরুন্সকে বেছে নিলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। পছন্দ করার ব্যক্তিগত ক্ষমতা বোর্ড দিয়েছিলো সাবেক এ অধিনায়ককে। শেষপর্যন্ত লঙ্কান দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বাঁহাতি এ ব্যাটসম্যান বললেন, চ্যাম্পিয়ন্স লিগে আমি কান্দুরাতের হয়ে… Continue reading কান্দুরাতকে বেছে নিলেন সাঙ্গাকারা

আলমডাঙ্গা গোবিন্দপুরের মিলন ১৫ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ ১৫ পুরিয়া গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মিলন নামে এক যুবককে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে। জানা গেছে, আলমডাঙ্গা থানার এএসআই সায়েম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পূর্বাশা কাউন্টারের সামনে থেকে চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান মিলনকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার পকেট থেকে ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে। মিলন গোবিন্দপুর… Continue reading আলমডাঙ্গা গোবিন্দপুরের মিলন ১৫ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার

১১তম সুপার কাপ জিতলো বার্সা

মাথাভাঙ্গা মনিটর: ফিরতি লেগে দশজনের অ্যাটলেটিকো মাদ্রিদ ন্যু ক্যাম্পেও রুখে দিলো বার্সেলোনাকে। গত বুধবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। এনিয়ে ১১ বার চ্যাম্পিয়ন হলো তারা। শেষ মুহূর্তে গিয়ে মেসি দলকে জেতানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু পেনাল্টি থেকে নেয়া তার শটটি বারের… Continue reading ১১তম সুপার কাপ জিতলো বার্সা