ডিগ্রি ফরম পূরণকে কেন্দ্র করে ডাকবাংলা কলেজে ভাঙচুর

  ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের সর্বদলীয় ছাত্ররা ডিগ্রি পরীক্ষার ফরমপূরণের টাকা কমানোর দাবিতে ক্যাম্পাসে মিছিল করে। এ সময় সহকারী অধ্যক্ষ বিবেকান্দ তরফদার ও প্রভাষক মোদাচ্ছের হোসেনের পদত্যাগ দাবি করে এবং কলেজের জালানা-দরজা ভাঙচুর করে।

চুয়াডাঙ্গায় ডিজেলচালিত থ্রি হুইলার চলাচলে বাধা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ডিজেলচালিত অটোরিকশা (থ্রি হুইলার) চলাচলে একের পর এক বাধা প্রদানের কারণে এর মালিক ও চালকরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই কারণে অটোরিকশা বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় এর বিক্রেতারাও হাত গুঁটিয়ে বসে আছেন। ক্ষতিগ্রস্ত অটোরিকশামালিক, চালক ও এর বিক্রেতারা এজন্য চুয়াডাঙ্গা বিআরটিএ’র কর্মকর্তাদের খামখেয়ালিপনা, পুলিশের পক্ষপাতিত্ব ও বাসমালিক সমিতির কিছু নেতার খবরদারিকে দায়ী… Continue reading চুয়াডাঙ্গায় ডিজেলচালিত থ্রি হুইলার চলাচলে বাধা

টিপ্পনী:

খবর: (ওবামা-ক্যামেরন ফোনালাপ : যেকোনো সময় সিরিয়ায় হামলা)   বিশ্ব মোড়ল মাতুব্বরি করে একটা ছেড়ে আরেকটাকে ধরে জব্দ করে নতুন নতুন দেশ তুললে মাথা এক্কেবারে শেষ। কাজ হবে না ওনার কথা ছাড়া আসবে খালি নতুন নতুন ফাড়া উড়ে এসে তুলবে পিঠের ছাল রাতারাতি বদলে যাবে খাল। অকারণেই কেবল হোঙল মারে সত্যি কথা, পারেও বেটা পারে… Continue reading টিপ্পনী:

মহেশপুরে প্রাইভেটকারসহ ফেনসিডিল উদ্ধার : মহিলাসহ দুজন গ্রেফতার

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুর উপজেলায় গুড়াদাহ নামক স্থান থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ একটি প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-খ-১২-৯৫৫৯) তল্লাশি চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল ও এক মহিলাসহ দু জনকে আটক করে। আটক দু মাদকব্যবসায়ী ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মোফাজ্জেল হোসেনের ছেলে শফিক (৩৩) ও মাদারীপুর জেলার খবির হোসেনের স্ত্রী আসমা খাতুন (২৮)। মহেশপুর থানার এসআই সৈয়দ আলী জানান,… Continue reading মহেশপুরে প্রাইভেটকারসহ ফেনসিডিল উদ্ধার : মহিলাসহ দুজন গ্রেফতার

ভূমধ্য সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া

মাথাভাঙ্গা মনিটর: ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া। সিরিয়ায় পশ্চিমা শক্তিগুলোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে রাশিয়া এ পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার বার্তা সংস্থা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সামরিক বাহিনীর জেনারেল স্টাফের এক সূত্রের বরাত দিয়ে এক খবরে বলা হয়েছে, একটি মিশাইল ক্রুইজার ও একটি অ্যান্টি-সাবমেরিন জাহাজ কয়েক দিনের মধ্যে ভূমধ্যসাগরে… Continue reading ভূমধ্য সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া

জীবননগর হাসাপাতাল : অসময়ে এমআরদের ভিড়ে চিকিৎসাসেবা ব্যাহত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভিজিটের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকলেও চিহ্নিত কিছু এমআরদের সার্বক্ষণিক জরুরি বিভাগে অবস্থানের ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সুষ্ঠু চিকিৎসাসেবা অব্যাহত রাখার স্বার্থে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভিজিট শেষ করার দাবি উঠেছে। হাসপাতালসূত্রে জানা যায়, প্রতিদিন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভিজিটের… Continue reading জীবননগর হাসাপাতাল : অসময়ে এমআরদের ভিড়ে চিকিৎসাসেবা ব্যাহত

খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটে খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বেনাপোল এলাকা থেকে ঢাকাগামী দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে পরিবহন মালিক-শ্রমিক সমিতি  ধর্মঘটের ডাক দিলে বাস চলাচল বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় বাস মালিক সমিতির সহসভাপতি পবিত্র কাপুড়িয়া জানান, বুধবার সন্ধ্যায় ঢাকার গাবতলী এলাকায় ঈগল পরিবহনের… Continue reading খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

গাংনীর জোড়পুকুরিয়া ও তেরাইলে ছাত্রছাত্রীদের মানববন্ধন

শিক্ষকদের নামে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যহারের দাবিতে   গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের শিক্ষক ও সভাপতির নামে দায়েরকৃত হত্যা মামলা প্রতাহারের দাবিতে পৃথক দুটি মানববন্ধন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে তেরাইল কলেজের সামনে এবং মঙ্গলবার জোড়পুকুরিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক… Continue reading গাংনীর জোড়পুকুরিয়া ও তেরাইলে ছাত্রছাত্রীদের মানববন্ধন

দামুড়হুদায় যুবলীগ ক্যাডার কর্তৃক চা দোকানিকে মারধর ও দোকান ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার এক চা দোকানিকে মারধরসহ দোকান ভাঙচুর করেছে যুবলীগ ক্যাডার শাহিন গং। এ ঘটনাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড এলাকার অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে দামুড়হুদা-দর্শনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি ব্যক্ত… Continue reading দামুড়হুদায় যুবলীগ ক্যাডার কর্তৃক চা দোকানিকে মারধর ও দোকান ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

দামুড়হুদায় নির্বাচন কার্যালয় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের মারপিট মামলায় ইউপি মেম্বার জালাল জেলহাজতে

  স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দিনকে (৪০) উপজেলা নির্বাচন কার্যালয় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের মারপিট মামলায় কারাগারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত (১)’র বিচারক শেখ মোহা. আমীনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। জানা গেছে, ২০১১ সালের ছয় জুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা, হাউলী ও… Continue reading দামুড়হুদায় নির্বাচন কার্যালয় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের মারপিট মামলায় ইউপি মেম্বার জালাল জেলহাজতে