আলমডাঙ্গা ব্যুরো: কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকনের আলমডাঙ্গাস্থ বাড়িতে গিয়ে গতকাল শুক্রবার জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আহাম্মেদ, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড শফিকুল ইসলাম, জেলা যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাভলু, চুয়াডাঙ্গা পৌর ওয়ার্ড… Continue reading যুবলীগ নেতা খোকনের সাথে চুয়াডাঙ্গা জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়
সমাজে অবশ্যই আলোকিত মানুষের অভাব রয়েছে
শুধু কবিরাজ সেজে নয়, মন্ত্র তন্ত্রের ওপর ভর করে অনেকেই ওঝা সেজে প্রকাশ্যেই প্রতারণার ফাঁদ পেতে দেদারছে ব্যবসা করছে। অন্ধ বিশ্বাসে ওইসব প্রতারকচক্রের অপচিকিৎসার শিকার হচ্ছেন সমাজেরই সরলসোজা মানুষ। অবশ্য সচেতনতার আলো ছড়ানোর সাথে সাথে ওই ধরনের প্রতারণার আস্তানা বহুলাংশেই গুটিয়ে নেয়া হয়েছে। হচ্ছে। অবশিষ্ট যা আছে তা কুসংস্কারের ওপর ভর করেই রয়েছে। যে… Continue reading সমাজে অবশ্যই আলোকিত মানুষের অভাব রয়েছে
দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিবর্ষণ
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ভারতীয় অংশে গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মধ্যরাতে সীমান্তে গুলিবর্ষণের ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিজিবি সতর্ক অবস্থান নেয়। বিজিবি ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জামালপুর সীমান্ত সংলগ্ন ১৫২ মেন সীমানা পিলারের ১শ’ গজ ভারতীয় অভ্যন্তরে ভারতের… Continue reading দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিবর্ষণ
আলমডাঙ্গার এরশাদপুরের পীর মাওলানা আব্দুল মজিদ শেখের ইন্তেকাল
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের ফুরফুরা খলিফা সম্প্রদায়ের পীর মাওলানা আব্দুল মজিদ শেখ গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৯০ বছর। মাওলানা আব্দুল মজিদের পিতা মরহুম কছিমদ্দিন শেখ। প্রায় ৫৫ বছর পূর্বে তারা পাবনার বেড়া থানা এলাকা থেকে এরশাদপুর গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গতকাল জানাজা… Continue reading আলমডাঙ্গার এরশাদপুরের পীর মাওলানা আব্দুল মজিদ শেখের ইন্তেকাল
তেরেসা হেরেরা ট্রফি জিতলো রিয়াল
মাথাভাঙ্গা মনিটর: স্পেনের প্রাক-মৌসুমের অন্যতম সম্মানজনক টুর্নামেন্ট তেরেসা হেরেরা ট্রফি নবমবারের মতো জিতল রিয়াল মাদ্রিদ। ছয় বছর পর এই টুর্নামেন্টে আয়োজক দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হয়েছিল তারা। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান তারকা কাকার জোড়া গোলে ৪-০ ব্যবধানে জিতেছে কার্লোস আনচেলত্তি শিষ্যরা। রিয়াজোর মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ৮ মিনিটের মাথায় কাকা এগিয়ে নেয় দলকে।… Continue reading তেরেসা হেরেরা ট্রফি জিতলো রিয়াল
ফজলুল হক হত্যার ক্লু পায়নি পুলিশ : আটক ৪
মাথাভাঙ্গা অনলাইন: রাজধানীর রামপুরায় নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা ফজলুল হক হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ক্লু পেতে নিহতের চালক ও বাড়ির সামনের দুই দোকানদারকে জিজ্ঞসাবাদ করছে পুলিশ ও গোয়েন্দারা। এছাড়াও স্থানীয় মাদক ব্যবাসয়ী সোর্স সেলিম ওরফে কলা সেলিমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের গোয়েন্দাদের সন্দেহের তালিকায় থাকা সন্দেহভাজন নিহতের এক… Continue reading ফজলুল হক হত্যার ক্লু পায়নি পুলিশ : আটক ৪
তদন্ত কমিশন হলে, নিহতদের তালিকা প্রকাশ করবে হেফাজত
মাথাভাঙ্গা অনলাইন:সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করলে ৫ মে ঢাকার শাপলা চত্ত্বরে নিহতদের তালিকা প্রকাশ করবে হেফাজত ইসলাম। শুক্রবার হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফি। পূর্ব ঘোষিত কর্মসুচী হিসেবে এ মাহফিলের আয়োজন করা হয়। হেফাজত আমির বলেন, শাপলা চত্ত্বরের… Continue reading তদন্ত কমিশন হলে, নিহতদের তালিকা প্রকাশ করবে হেফাজত
গাংনীর বোমারু হোসেন অস্ত্র ও গুলিসহ আটক
গাংনী প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী পৌরসভাধীন পুর্ব মালসাদহ গ্রামে র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে হোসেন ওরফে পিচ্চি হোসেন ওরফে বোমারু হোসেনকে (২৪) আটক করেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকের এ অভিযানে তার নিজ বাড়ি থেকে একটি এলজি সার্টারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
হাতিয়ায় গণপিটুনিতে জলদস্যু নিহত
মাথাভাঙ্গা অনলাইন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জনতার গণপিটুনিতে জমশেদ (৩৫) নামের এক জলদস্যু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় সুখচরের দূর্গম এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা চার মহিলাসহ মোট ছয় জলদস্যুকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ আটককৃতদের কাছ থেকে চারটি বন্ধুক ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর… Continue reading হাতিয়ায় গণপিটুনিতে জলদস্যু নিহত
সুবর্ণচরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু
মাথাভাঙ্গা অনলাইন: নোয়াখালীর মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবদিন (৪৬) নামের এক পথচারির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরের সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের পরিষ্কার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবদিন উপজেলার চরজুবলি ইউনিয়নের পশ্চিম চরজুবলি গ্রামের মৃত মনতাজ মিঞার ছেলে। প্রত্যক্ষদর্শীরা বাংলনিউজকে জানায়, শুক্রবার দুপুরে জয়নাল জুমার নামাজ পড়ার… Continue reading সুবর্ণচরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু