চুয়াডাঙ্গা আমিরপুরে কাজী আলাউদ্দীনের বিরুদ্ধে একাধিক বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের কাজী আলাউদ্দীনের বিরুদ্ধে একাধিক বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে। সরকারি বিধি মোতাবেক বাল্যবিয়ে আইনকে তোয়াক্কা না করে তিনি একের পর এক বাল্যবিয়ে পড়িয়ে থাকেন বলে জানা গেছে। এলাকাসূত্রে জানা গেছে আমিরপুর গ্রামের রহম আলীর ছেলে চুয়াডাঙ্গা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কাজী মো. আলাউদ্দীন এলাকায় একাধিক বাল্যবিয়ে পড়ানোর… Continue reading চুয়াডাঙ্গা আমিরপুরে কাজী আলাউদ্দীনের বিরুদ্ধে একাধিক বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ

গাংনীতে বিএনপির পোস্টার লাগাতে দেয়নি পুলিশ

  গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি ছবি সংবলিত পোস্টার ছিনিয়ে নিয়েছে গাংনী থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় পোস্টারিংকালে এ ঘটনা ঘটে।            জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন জানান, কয়েকজন কর্মী পোস্টার লাগানো শুরু করেন। ৬০/৭০টি পোস্টার লাগানোর পর গাংনী থানার এসআই আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশ… Continue reading গাংনীতে বিএনপির পোস্টার লাগাতে দেয়নি পুলিশ

মেহেরপুরের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

  মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামের প্রসুতি আজিমন খাতুন (২৬) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গাংনী রাজা ক্লিনিকে প্রথমে ভর্তির পর অবহেলার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তবে ক্লিনিক কর্তৃপক্ষ বলছেন, অবহেলা নয় উন্নত চিকিৎসার জন্য প্রসূতিকে রেফার করা হয়েছিলো। সে করমদি গ্রামের এরশাদ আলীর স্ত্রী।… Continue reading মেহেরপুরের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

আলমডাঙ্গার উসমানপুরে চায়ের দোকান থেকে চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

  আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার উসমানপুর বাজারের আফফানের চায়ের দোকান থেকে ফাঁড়ি পুলিশ চিরকুটসহ লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, উসমানপুর গ্রামের কেরামত মণ্ডলের ছেলে আফফান আলির চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালে তিনি দোকানে গিয়ে দেখতে পান, চুলার পাশে একটি চিরকুটসহ… Continue reading আলমডাঙ্গার উসমানপুরে চায়ের দোকান থেকে চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

দর্শনা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে ভিএস পদে চার বছর ধরে কর্মকর্তা না থাকায় ফুঁসে উঠেছে দামুড়হুদাবাসী

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে (ইউএলডিসি) দীর্ঘ ৪ বছর ধরে ভেটেরিনারি সার্জনের পদ শূন্য থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উপজেলা কার্যালয় দামুড়হুদা থেকে দর্শনায় স্থানান্তরের খবরে তোলপাড় শুরু হয়েছে। উপজেলা কার্যালয় দামুড়হুদায় এবং দর্শনা ইউএলডিসিতে ভেটেরিনারি সার্জন নিয়োগের দাবিতে ফুঁসে উঠেছে দামুড়হুদাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে,  উপজেলা ব্যবস্থা প্রচলনের আগে থেকেই দামুড়হুদায়… Continue reading দর্শনা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে ভিএস পদে চার বছর ধরে কর্মকর্তা না থাকায় ফুঁসে উঠেছে দামুড়হুদাবাসী

মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৭ পরীক্ষার্থী বহিস্কার

মুজিবনগর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত মুজিবনগর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এইচ.এস.সি ও ডিগ্রি পরীক্ষায় ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষা চলাকালীন অবস্থায় অনৈতিক কার্যকলাপ করায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোকতার হোসেন, এইচ.এস.সি’র ৪ পরীক্ষার্থী ও ডিগ্রি ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

টিপ্পনী

  খবর: (চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর সাথে থাকা যুবতীকে আপত্তিকর উক্তি) কুতুর কুতুর কুকুর ছানা ওসব বাপু করতে মানা ফালতু কাজে থাকিস খালি পেছনে তোর অনেক তালি।   যাস যেখানে নোংরা করিস একটা ছেড়ে একটা ধরিস চোখে মুখে জমকালো ঘোর ইল্লতি ভাব কাটলো না তোর।   ঘুরঘুরি তোর বাদ দে ছোড়া তুই হলিগে বদের গোড়া… Continue reading টিপ্পনী

৪২তম আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ফাইনালে উন্নীত

  ক্রীড়া প্রতিবেদক: ৪২তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবলে জেলা পর্যায়ের খেরায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধিত্বকারী সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলার সিএইচ আর মাধ্যমিক  দলকে পরাজিত করে। এদিকে দিনের অপর খেলায় দ্বিতীয় সেমিফাইনালে দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়… Continue reading ৪২তম আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ফাইনালে উন্নীত

চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জ ফুটবলমাঠে গতকাল শুক্রবার বিকেলে মনোমুগ্ধকর প্রীতি ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহন করে সিপি কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং সুবদিয়ার গৌধুলী স্পোর্টিং ক্লাব। খেলায় গৌধুলী স্পোর্টিং ক্লাব ২-১ গোলে সিপি কোম্পানী বাংলাদেশ লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে মাঠ চত্বরে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত… Continue reading চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৌলৎগঞ্জ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভা : ভারতে প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত

জীবননগর ব্যুরো: জীবননগরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দৌলৎগঞ্জ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক সমিতির সাধারণসভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এমআর বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নাসির উদ্দিন। সভায় দৌলৎগঞ্জ স্থলবন্দরের সর্বশেষ অবস্থান ও অ্যাসোসিয়েশনের সদস্যদের করণীয় সম্পর্কে বিশদ তুলে ধরে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর… Continue reading দৌলৎগঞ্জ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভা : ভারতে প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত