মাথাভাঙ্গা অনলাইন : রাজধানীর মিরপুরে শাহ আলী রকি নামের এক যুবলীগ-কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে রূপনগরের ৭ নম্বর সড়কের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রকি রূপনগরের ৭ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন। সকাল ১০টার দিকে তিনি বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা তাঁকে সড়কের কাছে কনকর্ড গার্মেন্টসের পেছনের গলিতে নিয়ে… Continue reading ঢাকার মিরপুরে যুবলীগ-কর্মী খুন
নোয়াখালির হাতিয়ায় গণপিটুনিতে চার জলদস্যু নিহত
মাথাভাঙ্গা অনলাইন :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের হিলটন বাজার রাস্তার মাথা এলাকায় গণপিটুনিতে জলদস্যু আশরাফ বাহিনীর প্রধান আশরাফসহ (৩২) চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে। এদিকে শনিবার সকাল নয়টায় জাহাজমারা সেন্ট্রাল বাজার সংলগ্ন চরকাদিরায় কেফায়েতউল্লা (৩০) নামে এক জলদস্যুকে স্থানীয়রা পিটিয়ে মেরেছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর… Continue reading নোয়াখালির হাতিয়ায় গণপিটুনিতে চার জলদস্যু নিহত
চট্টগ্রামের একটি হোটেল থেকে ‘স্বামী-স্ত্রীর’ মৃতদেহ উদ্ধার
মাথাভাঙ্গা অনলাইন : চট্টগ্রাম নগরীর একটি হোটেলের একই কক্ষ থেকে নারী ও পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল বেলা ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন গোল্ডেন সিটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এ দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হোটেল ম্যানেজার রফিক ও দুই হোটেল বয়কে জিজ্ঞাসাবাদের জন্য পাহাড়তলী থানায় নেয়া হয়েছে। হোটেলের রেজিস্টার বুক থেকে… Continue reading চট্টগ্রামের একটি হোটেল থেকে ‘স্বামী-স্ত্রীর’ মৃতদেহ উদ্ধার
অবশেষে কারাগারে ঐশী রহমান
মাথাভাঙ্গা অনলাইন : পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাঁদের মেয়ে ঐশী রহমানকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ঐশীকে আদালতের নির্দেশে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের জন্য কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে বের করা হয়। সমাজ সেবা অধিদপ্তরের গাজীপুরের উপ-পরিচালক লুৎফুন্নাহার ঐশীকে কারাগারে… Continue reading অবশেষে কারাগারে ঐশী রহমান
মাত্র ৩শ টাকা ফেরত চেয়ে সন্ত্রাসী হামলায় হাত হারালেন চুয়াডাঙ্গা জজ আদালতের পিয়ন
মাথাভাঙ্গা অনলাইন : দেনাদারের কাছে মাত্র ৩শ টাকা ফেরত চাওয়ায় শরীর থেকে হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয়েছে চুয়াডাঙ্গা জজ আদালতের এমএলএসএস ( পিয়ন) শহিদুল ইসলাম মন্টুর । নৃশংস এ ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা ১১ টার দিকে শহরের কেদারগঞ্জ পাড়া এলাকায় । মন্টুর ওপর হামলাকারি ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মেহেরপুর জেলার দক্ষিনাঞ্চলে ছিনতাই চাঁদাবাজি ও চুরি-ডাকাতি বৃদ্ধি
আড়াই বছরে অসংখ্য খুনের ঘটনায় ভীতু জনপ্রতিনিধিরা কাজ করছেন গ্রামে, বাস করছেন শহরে মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার দক্ষিণাঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গ্রামগঞ্জের মানুষ জীবন হাতে করে নির্ঘুম রাত কাটাচ্ছে। সন্ত্রাসীরা মানুষ খুন করে ফেলে রেখে যাওয়ার পর লাশ নিয়ে রাজনীতির কারণে পুলিশ প্রশাসনও সুষ্ঠু তদন্ত করে… Continue reading মেহেরপুর জেলার দক্ষিনাঞ্চলে ছিনতাই চাঁদাবাজি ও চুরি-ডাকাতি বৃদ্ধি
দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল
দর্শনা অফিস: দর্শনা সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তক্ষীরা একটানা তিন ঘন্টা যৌথ টহল দিয়েছে। গতকাল শুক্রবার সকাল ন’টা থেকে দুপুরা ১২টা পর্যন্ত এ যৌথ টহল দেয়া হয়। দর্শনা সীমান্তের ৭৩ নম্বর মেন পিলার থেকে ৭৮ নম্বর মেন পিলার পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত পথ টহল দেয় বিজিবি-বিএসএফ’র যৌথ টহলদল। এ সময় বিজবির পক্ষে ২০… Continue reading দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল
চুয়াডাঙ্গা সদর থানা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে কর্নেল কামরুজ্জামান
বিএনপিকে বাদ দিয়ে বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বিএনপি নেতা বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান বলেছেন, বাংলাদেশের ৯৯ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকসহ পশ্চিমাদেশগুলো চাই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু চাই না শুধু সরকার। আর তাইতো সরকার… Continue reading চুয়াডাঙ্গা সদর থানা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে কর্নেল কামরুজ্জামান
ঝিনাইদহে জামায়াতকর্মী গ্রেফতার
ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রাম থেকে জামায়াতকর্মী রাহাজ উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাহাজ উদ্দিন একই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে জামায়াতকর্মী রাহাজ উদ্দিনকে গ্রেফতার… Continue reading ঝিনাইদহে জামায়াতকর্মী গ্রেফতার
ঝিনাইদহের কালীগঞ্জে নতুন দামে মিলছে না ইউরিয়া
কালীগঞ্জ প্রতিনিধি: সরকার ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে চার টাকা করে কমিয়ে দিলেও ঝিনাইদহের কালীগঞ্জে খুচরা ব্যবসায়ীরা খোলাবাজারে বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে কৃষকেরা কম দামে সার পাচ্ছেন না। কৃষক ও সারের ডিলাররা জানান, ২৫ আগস্ট কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ইউরিয়া সারের দাম কেজিপ্রতি চার টাকা করে কমিয়ে দেয়ার ঘোষণা… Continue reading ঝিনাইদহের কালীগঞ্জে নতুন দামে মিলছে না ইউরিয়া