স্টাফ রিপোর্টার: হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ক্রিকেট খেলতে আজ শুক্রবার চুয়াডাঙ্গায় আসছে মেহেরপুর ক্রিকেট একাডেমি। আজ সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সীমিত (৫০ ওভার) ওভার ম্যাচে মেহেরপুর ক্রিকেট একাডেমির মুখোমুখি হবে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৬ দল। উল্লেখ্য, গত ৮ নভেম্বর চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি কুষ্টিয়ার বাশার ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলকে পরাজিত করে জয়লাভ করে।
এছাড়া কুষ্টিয়ার বাশার একাডেমি, রাজশাহীর সাদ ক্রিকেট একাডেমি, মেহেরপুর ক্রিকেট একাডেমি ও চুয়াডাঙ্গার নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির মধ্যে অচিরেই আন্তঃএকাডেমি কাপ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে বলে জানা গেছে।