দামুড়হুদার কলাবাড়ি রামনগর ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে টাইব্রেকারে উকতো একাদশের ৪-২ গোলে জয়লাভ

 

ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি রামনগর ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে টাইব্রেকারে উকতো একাদশের ৪-২ গোলে জয়লাভ। জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে দর্শক পূর্ণজাকজমক পরিবেশে কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উকতো একাদশ বনাম চুয়াডাঙ্গা শুভ সকাল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই কোনো গোল করতে না পারলে টাইব্রেকারে উকতো একাদশ ৪-২ গোলে জয়লাভ করে।

খেলা পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন জুড়ানপুর ইউপির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ইসরাইল হোসেন, জেলা যুবলীগের সদস্য অ্যাড. তাসলিম উদ্দিন ফিরোজ, যুবলীগ নেতা হাসান আহম্মেদ রতন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান, ডা. আফছার উদ্দিন কলেজের প্রিন্সিপাল মাহাবুল ইসলাম সেলিম, গোলজার হোসেন, সামসুল ইসলাম, খুরশিদ আলম, বিশিষ্ট ব্যাবসায়ী মোল্লা রফীকুল্লাহ, হাসানুজ্জামান সজীব, মোসাদ্দেক হোসেন বাবু, সাইদুর রহমান লিপু, মাহমুদুল হাসান শিপন, সাংবাদিক শামীম রেজা প্রমুখ। খেলায় উকতো একাদশের পক্ষে অধিনায়ক ছিলেন কোমল, শুভ সকাল একাদশের পক্ষে মিলন। খেলাটি পরিচালনা করেন ফারাহ হোসেন লিটন সহকারী ছিলেন রেজাউল হক রিজু ও একরামুল হাসান নিপুন।

Leave a comment