স্টাফ রিপোর্টার: প্রথমআলো বন্ধুসভার আয়োজনে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। আজ শুক্রবার বিকেলে ৩টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি স্কুলমাঠে খেলার জমজমাট উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ফেসবুক ফ্রেন্ডস সার্কেল ও তানভীর স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্ট সমন্বয়কারী ও প্রথম আলো বন্ধুসভার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি শাখার উপ-সাংগঠনিক সম্পাদক পাপন কায়সার পাপ্পু জানান, খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে তালতলা একাদশ, মাইক্লাব একাদশ, অলস্কয়ার একাদশ, হাজরাহাটি একাদশ, দৌলাতদিয়াড় একাদশ, কবির একাদশ, ফ্রেন্ডস সার্কেল একাদশ (১), সি আর সেভেন, লিপন একাদশ, নিউ সেভেন স্টার, বন্ধুত্ব একাদশ, ফ্রেন্ডস সার্কেল একাদশ (২), ইসলামপাড়া স্পোর্টিং ক্লাব, ব্লু-বাড চ্যাম্পিয়নস, ফেসবুক ফ্রেন্ডস সার্কেল ও তানভীর স্পোর্টিং ক্লাব ।
প্রথমআলো বন্ধুসভার চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক রনি আলম এবং ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি শাখার সভাপতি সুফল বর্মণ ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন বন্ধুসভার সকল সদস্যকে উদ্বোধনী খেলাসহ পরবর্তী খেলাসমূহে উপভোগ করার অনুরোধ করেছেন।