মাথাভাঙ্গা মনিটর: মোহাম্মদ হাফিজের সেঞ্চুরি এবং পাকিস্তানের জয় এলো হাত ধরাধরি করে। গত বুধবার আবুধাবিতে প্রথম ওডিআইতে পাকিস্তান (২১৭/৪) ছয় উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে (২১৬)। মোহাম্মদ হাফিজ থার্ড ম্যান দিয়ে এক রান নিয়ে ৩৮ বল বাকি থাকতে চার ম্যাচের সিরিজে পাকিস্তানকে এগিয়ে দেন ১-০তে। বিফলে যায় ইংল্যান্ড অধিনায়ক ইওন মরগ্যান (৭৬) ও জেমস টেলরের (৬০) হাফ সেঞ্চুরি। তিনটি উইকেট নেন মোহাম্মদ ইরফান। ২১৭ তাড়া করতে নামা পাকিস্তানকে পথ দেখান মোহাম্মদ হাফিজের ১৩০ বলে ১০২ রানের হার না-মানা ইনিংস। ১০টি চার ও একটি ছয় তার ইনিংসের শোভা বাড়ায়। ৬২ রানে অপরাজিত থাকেন বাবর আজম। ইউনুস খান নিজের শেষ ওডিআইতে মাত্র নয় রান করে আউট হন। ইংলিশ পেসার রিস টপলে ২৬ রানে তিন উইকেট নিয়েও নিজেদের শোচনীয় হার রুখতে পারেননি। ম্যাচসেরা মোহাম্মদ হাফিজ।
হাফিজের সেঞ্চুরিতে পাকিস্তানের জয়