শহীদের তোপে জিম্বাবুয়েতে বাংলাদেশের নাটকীয় জয়

মাথাভাঙ্গা মনিটর: জিম্বাবুয়ে সফরে প্রথম চার দিনের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মোহাম্মদ শহীদ ও সাকলাইন সজীবের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলকে শেষ দিন ১৪ রানে হারিয়েছে অতিথিরা। এই জয়ে দু ম্যাচের আনঅফিশিয়াল টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী রোববার হারারেতে শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। গতকাল বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৩ উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। জয়ের জন্য শেষ দিন আরও ১২৩ রান প্রয়োজন ছিলো স্বাগতিকদের।

Leave a comment