দর্শনা অফিস: দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার পশু চিকিৎসক নুরজামাল পরস্ত্রীর ঘরে ঢুকে গ্যাঁড়াকলে পড়েছে। ফিসফাস গল্পকালে বেরসিক জনতার হাতে পড়লো ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে। অবশেষে মুচলেকা দিয়ে পেলো ছাড়।
দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার রমজান আলীর ছেলে অভিযুক্ত পশু চিকিৎসক নুরজামালের সাথে সিঅ্যান্ডবিপাড়ার ব্যবসায়ীর স্ত্রী ২ সন্তানের জননী দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম সম্পর্ক চলছিলো। এ সম্পর্কের জের ধরেই ব্যবসায়ী এখন বাড়ি ছাড়া। প্রায় প্রতিরাতেই নুরজামালের যাতায়াত ওই বাড়িতে। এরই মধ্যে এলাকাবাসী নুরজামালকে একাধিকবার তার বাড়িতে যাতায়াতে নিষেধ করেলেও সে তা শোনেনি। গতকাল বুধবার রাত ১০টার দিকে নুর জামাল ব্যবসায়ীর স্ত্রীর ঘরে ঢুকে দরজা-জানালা আটকে ফিসফাস গল্প করছিলো। এ সময় বেরসিক জনতা তাদের দুজনকে আটক করে উত্তম মধ্যম শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।