হাজরাহাটিতে মারামারি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাজরাহাটি জোয়ার্দ্দারপাড়ায় চাচাতো দু ভাই নূরুল ইসলাম জোয়ার্দ্দার (৬০) ও আব্দুল গণি জোয়ার্দ্দারের (৫২) মধ্যে মারামারি হয়েছে। দুজনই আহত হয়েছে। জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গতকাল বুধবার সকালে মারামারির ঘটনা ঘটে। নূরুল ইসলামের মাথায় গুরুতর আঘাত হয়েছে। আব্দুল গণির হাত ভেঙেছে।

Leave a comment