নেপালে মন্দিরে পশু বলি নিষিদ্ধ

 

মাথাভাঙ্গা মনিটর: আর একটি পশুও বলি দেয়া যাবে না, এমন নিষেধাজ্ঞা জারি করেছে নেপালের মন্দির ট্রাস্ট। গড়হিমাইয়ের চরণে পশু বলি নিষিদ্ধ করায় মানবাধিকার সংগঠনগুলো স্বস্তি প্রকাশ করেছে।

২০০৯ সালে বলিকাঠে চড়েছিলো মোষ, পাঁঠা, মুরগি মিলিয়ে ৫ লাখ পশু। পাঁচ বছর অন্তর নেপালে বারিয়ারপুরে গড়হিমাই উৎসবে বলির ছবি দেখে শিউরে ওঠে গোটা দুনিয়া। ২০১৪ সালে পশু বলির সংখ্যাটা কিছুটা কমেছিলো। পশু বলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলো অ্যানিম্যাল ওয়েলফেয়ার নেটওয়ার্ক নেপাল এবং হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল/ইন্ডিয়া (এইচএসআই)। এই দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদনে সাড়া দিয়েই এবার ৩০০ বছরের প্রথা বন্ধের নির্দেশ দিলেন মন্দির কর্তৃপক্ষ। উৎসবে ভক্তদের পশু আনার ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Leave a comment