শঙ্করচন্দ্রে জাসদের কমিটি গঠন সভায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাবু

জামায়াশিবিরের ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: জামায়াত-শিবিরের জ্বালাও-পোড়াও রাজনীতির খপ্পরে পড়ে বিএনপি একঘরে হয়ে পড়েছে। বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতাল দেশবাসী প্রত্যাখ্যান করেছে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শনিবার বিকেলে শঙ্করচন্দ্র ইউপি চত্বরে শঙ্করচন্দ্র ইউনিয়ন জাসদের কমিটি গঠন সভায় প্রধান অতিথির ভাষণে জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু এ কথা বলেন। জাসদ নেতা আ. মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, তিতুদহ ইউনিয়ন জাসদের সভাপতি আবুল হোসেন মণ্ডল, বেগমপুর জাসদ সভাপতি ডা. শরিফুল ইসলাম, সম্পাদক সুজন আহাম্মেদ, পৌর জাসদ নেতা তৈহিদ হোসেন তোতা ও মকবুল হোসেন। শেষে মকবুল হোসেনকে সভাপতি ও খাইরুল ইসলামকে সম্পাদক ও আ. মালেক, সাজেদুর রহমান, জাফর উল্লাহ, রহেল হোসেন, বখতিয়ার হোসেন, জিল্লুর রহমান, বকুল হোসেন, ওসমান আলী, সিরাজ হোসেন, আতিয়ার রহমান, শাহবদ্দিন, জাইরুল ও নুরুল ইসলামকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট শঙ্করচন্দ্র ইউনিয়ন জাসদ কমিটি গঠন করা হয়।

Leave a comment