মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ১৪ মার্চ বিদ্যাধরপুর ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পরবর্তীতে ইউনিয়ন আলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় যুবলীগ কর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে জেলা যুবলীগের সভাপতি, সধারণ সম্পাদক ও সদর থানা যুবলীগের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে ওই ইউপি যুবলীগের কমিটিতে মো. শফিকুল ইসলাম খোকাকে সভাপতি ও মো. মুখলেছুর মুক্তাকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ৪ এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুজিবনগর উপজেলা শাখার সহসভাপতি মোস্তাফিজুর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হয়। -প্রেসবিজ্ঞপ্তি।