দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে উপজেলার কালিয়াবকরি ফুটবল একাদশ ও দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে কালিয়াবকরি ফুটবল একাদশকে পরাজিত করে। রেফারি ছিলেন হাফিজুর রহমান কাজল, সালাউদ্দিন ও ইকতিয়ার। দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেনসহ শ শ ফুটবলপ্রেমী খেলাটি উপভোগ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা স্পোর্টিং ক্লবের যুগ্মসম্পাদক সহিদ আজম সদু।