সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ আন নূর ইসলামী একাডেমির শিক্ষক নাসির উদ্দিন ও শিক্ষিকা লাতার বিরুদ্ধে স্থানীয়রা অবৈধ সম্পর্কের অভিযোগ তোলাই। গতকাল অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অবিভাবকদের নিয়ে জরুরি সভা করেন। সভায় অভিযুক্ত শিক্ষক ও শিক্ষিকা নিজেদের দোষ শিকার করে নিজ হাতে লিখিত অঙ্গিকার নামা প্রদান করেন। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করায় শিক্ষক নাসির উদ্দিন ও শিক্ষিকা লাতাকে জরুরি সভায় সর্ব সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রদান করেছেন।