আফিম, হেরোইন, মরফিন, কোকেনের পর মারণ নেশার তালিকায় যুক্ত হয়েছে ইয়াবা। মাত্রাতিরিক্ত কোডিনযুক্ত ফেনসিডিল তো রয়েছেই। এছাড়া ঘুমের ইনজেকশনও ঠাঁই পেয়েছে নেশার তালিকায়। এসব ড্রাগজাতীয় নেশা সর্বনাশা। একবার কেউ এসব মারণ নেশার কবলে পড়লে তার আর ফেরার উপায় থাকে না। অবশ্য কেউ কেউ চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও পরিপূর্ণ সুস্থতা নিয়ে থাকে প্রশ্ন। এ নেশার কালো থাবা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। মাঝে মাঝেই ফুটে উঠছে মারণ নেশার ভয়াবহ চিত্র।
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশেই ইয়াবা নামক মারণ নেশা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় সচেতন অভিভাবক মহল উদ্বিগ্ন। গত …. দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় চুয়াডাঙ্গা মসজিদপাড়ার এক নেশাগ্রস্ত যুবকের করুণ চিত্র প্রকাশিত হয়। প্রতিবেদনটি সর্বস্তরের দায়িত্বশীলদের কিছুটা হল